• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডা. শফিকুর রহমান:

ভোট সুষ্ঠু হলে ফলাফল যা-ই হোক মেনে নেবো

নিজস্ব প্রতিবেদক    ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৭ পি.এম.
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান-ছবি-ভিওডি বাংলা

ভোট সুষ্ঠু হলে ফলাফল যা-ই হোক, তা মেনে নেবেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জামায়াত আমির। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামগ্রিকভাবে মোটামুটি শান্তিপূর্ণভাবে হচ্ছে বলে জানিয়ে তিনি বলেন, অতীতে সব দলের অংশগ্রহণে যেসব গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, সেগুলোর তুলনায় দুপুর ১টা পর্যন্ত এই নির্বাচনের ভোটার উপস্থিতি কিছুটা কম। তবে সময়ের সঙ্গে ভোটার বৃদ্ধির আশাবাদও ব্যক্ত করেন তিনি।

ভোট সুষ্ঠু হলে ফলাফল যাই হোক, তা মেনে নেবেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির।  তিনি বলেন, ভোট শেষে জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করেন তিনি। ছোট বিষয়ে ছাড় দিলেও বড় বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি। 

কুমিল্লার লাকসামের বরুড়ায় কয়েকটি ভোটকেন্দ্র থেকে জামায়াতের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ডা. শফিকুর রহমান।  

তিনি আরও অভিযোগ করেন, নিজের নির্বাচনী এলাকা ঢাকা-১৫ মনিপুর গার্লস স্কুল কেন্দ্রে বিপক্ষের সমর্থকরা প্রভাব খাটানোর চেষ্টা করেছিল, সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি সামাল দিয়েছে।

ভিওডি বাংলা/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংস্কার নিয়ে সরকার প্রতারণা করছে, সনদ বাস্তবায়নে তাদের বাধ্য করতে হবে
জাতীয় নাগরিক পার্টি সংস্কার নিয়ে সরকার প্রতারণা করছে, সনদ বাস্তবায়নে তাদের বাধ্য করতে হবে
সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে : নাহিদ ইসলাম
সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে : নাহিদ ইসলাম
মানবাধিকার সার্বজনীন, ভিন্নমত দমনের সংস্কৃতি বন্ধ করতে হবে
মানবাধিকার সার্বজনীন, ভিন্নমত দমনের সংস্কৃতি বন্ধ করতে হবে