• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
প্রাপ্ত আসন ১৮০
প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক
বাংলাদেশ জামায়াতে ইসলামী
বাংলাদেশ জামায়াতে ইসলামী
প্রাপ্ত আসন ৬৬
প্রতীক বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতীক
জাতীয় নাগরিক পার্টি
জাতীয় নাগরিক পার্টি
প্রাপ্ত আসন
প্রতীক জাতীয় নাগরিক পার্টি প্রতীক
মোট ভোটার: ১২,৭৬,৯৫,১৮৩ | আসন: ২৯৯ | ঘোষিত আসন: ০

বাংলাদেশের নির্বাচনের ফলাফলের জন্য অপেক্ষায় ভারত

আন্তর্জাতিক ডেস্ক    ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৩ পি.এম.
রণধীর জয়সওয়াল -ছবি: সংগৃহীত

বাংলাদেশের জাতীয় নির্বাচনের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত অপেক্ষা করার কথা জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ফলাফল ও জনম্যান্ডেট স্পষ্ট হওয়ার পরই পরবর্তী বিষয়ে মন্তব্য করবে নয়াদিল্লি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশের চলমান নির্বাচন নিয়ে এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা জানান। 

রণধীর জয়সওয়াল বলেন, “আমরা ফলাফলের জন্য অপেক্ষা করব এবং দেখব কী ধরনের ম্যান্ডেট আসে। এরপর আমরা বাকি বিষয়গুলো বিবেচনা করব।” একই সঙ্গে তিনি বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের আগের অবস্থান পুনর্ব্যক্ত করেন। তার ভাষ্য, প্রতিবেশী দেশ বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন দেখতে চায় ভারত।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশে ভোটগ্রহণ শেষ হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর এটি দেশটির প্রথম জাতীয় নির্বাচন। ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের পর রাজনৈতিক পটপরিবর্তনের মধ্য দিয়ে অন্তর্বর্তী প্রশাসন দায়িত্ব নেয়। বর্তমানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সেই প্রশাসন দেশ পরিচালনা করছে।

প্রতিবেদনে আরও বলা হয়, এবারের নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের মধ্যে। ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই বিভিন্ন কেন্দ্রে গণনা শুরু হয়েছে। প্রাথমিক ফলাফল রাতের মধ্যেই আসতে পারে বলে নির্বাচন সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির বরাতে বলা হয়েছে, বিএনপি প্রধান তারেক রহমান প্রতিদ্বন্দ্বী ইসলামপন্থি জোটকে পরাজিত করার বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। একই সঙ্গে প্রতিবেদনে উল্লেখ করা হয়, শক্তিশালী সাংগঠনিক ভিত্তি নিয়ে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটও বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকার কারণে বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়েছিল বলেও বিশ্লেষণে উঠে এসেছে।

এদিকে, দলের চেয়ারপারসনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তারেক রহমান গত বছরের ডিসেম্বরে দেশে ফেরেন। পরে খালেদা জিয়ার মৃত্যু হয় ৩০ ডিসেম্বর। অন্যদিকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তৃণমূল পর্যায়ে ব্যাপক প্রচারণা চালিয়েছেন। তিনি নির্বাচনে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দুর্নীতি দমনের অঙ্গীকার করেছেন। সুষ্ঠু ফলাফল নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

ভোটের দিন সহিংসতা ও অনিয়মের আশঙ্কা নিয়ে বিভিন্ন রাজনৈতিক পক্ষ উদ্বেগ প্রকাশ করলেও নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত কেবল বিচ্ছিন্ন ও ছোটখাটো বিঘ্নের খবর পাওয়া গেছে। সার্বিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলেও দাবি তাদের।

বাংলাদেশের এ নির্বাচন ঘিরে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে নজর রয়েছে। বিশেষ করে প্রতিবেশী ভারত ফলাফল ও নতুন রাজনৈতিক বাস্তবতা পর্যবেক্ষণ করছে বলে কূটনৈতিক সূত্রগুলো মনে করছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস, এএফপি

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জলবায়ু সংকটে প্রতি মিনিটে ৩ কোটি টাকার ক্ষতি
জলবায়ু সংকটে প্রতি মিনিটে ৩ কোটি টাকার ক্ষতি
পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্ব নিয়ে আপত্তি জানিয়েছেন ট্রাম্প
পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্ব নিয়ে আপত্তি জানিয়েছেন ট্রাম্প
শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে চীনের প্রভাব বাড়ছে
রয়টার্সের রিপোর্ট শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে চীনের প্রভাব বাড়ছে