• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জামায়াত-ছাত্রশিবির ইহুদি স্টাইলে রাজনীতি করে: ছাত্রদল সভাপতি

ভিওডি বাংলা ডেস্ক    ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১২ এ.এম.
ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম। ছবি: সংগৃহীত

বাংলাদেশের রাজনীতিতে গোপন কাঠামো ও অপকৌশলের চর্চা আর চলতে দেওয়া হবে না—এমন মন্তব্য করে জামায়াত ও শিবিরের বিরুদ্ধে কড়া সমালোচনা করেছেন ছাত্রদল সভাপতি।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর সভাপতি রাকিবুল ইসলাম দাবি করেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দীর্ঘদিন ধরে পরিচয় গোপন রেখে অপকৌশলভিত্তিক রাজনীতি করছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ তোলেন।

ফেসবুক পোস্টে রাকিবুল ইসলাম রাকিব বলেন, জামায়াত ও ছাত্রশিবির তাদের সমর্থকদের তো দূরের কথা, কয়েক লাখ নিবেদিত নেতাকর্মীর পরিচয়ও বছরের পর বছর প্রকাশ করে না। এর ফলে তাদের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক নানা সমস্যার দায় দলীয়ভাবে নিতে হয় না। তিনি লিখেছেন, “এ ধরনের ইহুদী স্টাইলের অপকৌশলের রাজনীতি করে বিধায় জামায়াত শিবিরকে আমরা এবং আলেম সমাজ মোনাফেক হিসেবে আখ্যায়িত করে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে আর কোন গুপ্ত রাজনীতি চলবে না। জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবিরের সবগুলো কমিটি প্রকাশ করতে হবে। আমরা দেখতে চাই, তাদের কয়েক লাখ নেতাকর্মীদের কেউ কখনও পারিবারিক, সামাজিক, ব্যক্তিগত সমস্যামুক্ত কি-না। তাদের বর্ণনা অনুযায়ী, তারা কি ভিন্ন গ্রহের ফেরেশতা কি-না, তা যাচাই-বাছাই করার সময় এসেছে।”

ছাত্রদল সভাপতির অভিযোগ, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী বা সমর্থকরা ব্যক্তিগত বা সামাজিক সমস্যায় পড়লে তা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে মব তৈরি করা হয়, শীর্ষ নেতাদের বিরুদ্ধে অশালীন স্লোগান দেওয়া হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো হয়। তিনি বলেন, সত্য-মিথ্যার মিশ্রণে ফটোকার্ড বানিয়ে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হয় এবং অনেক ক্ষেত্রে এসব কাজে শিবির সরাসরি সামনে না এসে তাদের বি-টিম ও সি-টিমকে ব্যবহার করে।

পোস্টের শেষাংশে তিনি উল্লেখ করেন, “লাখ লাখ নেতাকর্মীদের গুপ্ত রেখে বিএনপিকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার এ অপকৌশলের রাজনীতি আর চলতে দেওয়া হবে না। অচিরেই এ বিষয়টি রাজনৈতিকভাবে সুরাহা করা হবে।”

ভিওডি বাংলা/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের