পাটওয়ারী
ড. ইউনূস একটি জালেমকে বাংলাদেশে নিয়ে এসেছেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, ড. ইউনূসের ভূমিকার কারণে নির্বাচনী প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীতে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘ড. ইউনূস একটি জালেমকে বাংলাদেশে নিয়ে এসেছেন এবং আমরা দেখছি, তাদের মাধ্যমে আওয়ামী লীগের অফিস উদ্বোধন করা হচ্ছে।’
ড. ইউনূসের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আপনি যেভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে সহযোগিতা করেছেন, তা জাতি মনে রাখবে। আপনি যখন লন্ডনে গিয়েছিলেন, তখন আমরা বলেছিলাম আপনি সেখানে সিজদা দিয়ে এসেছেন। এর ফল আমরা এই নির্বাচনে দেখেছি—প্রশাসনকে ব্যবহার করে কারচুপি করা হয়েছে।’
এনসিপির এ নেতা দাবি করেন, “সারা দেশে আমাদের বোনদের ওপর হামলা হচ্ছে, এর দায় আপনাকে নিতে হবে। আমরা কাউকে ক্ষমা করার পক্ষপাতী নই।”
শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘ওসমান হাদি হত্যার বিচার চাওয়ায় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে। আমরা যখন বিচার দাবি করেছি, তখন বলা হয়েছে নির্বাচন বানচালের পাঁয়তারা। বাংলার মাটিতে ওসমান হাদি হত্যার বিচার হতেই হবে।’
তিনি আরও বলেন, ‘যদি ওসমান হাদি হত্যার বিচার হতো, তাহলে আজ আমাদের বোন গণধর্ষণের শিকার হতো না। বিএনপির নামে যে সন্ত্রাসী কার্যক্রম চালানো হচ্ছে, তার সাহস তারা পেত না।’
উল্লেখিত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
ভিওডি বাংলা/ আ







