• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

আলোচনায় আব্দুল মঈন খান

নিজস্ব প্রতিবেদক    ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৪ পি.এম.
ড. মঈন খান-ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। আগামী মঙ্গলবার মন্ত্রিসভার শপথ গ্রহণের মধ্য দিয়ে দায়িত্ব নেবে নতুন সরকার। দীর্ঘ দুই দশক পর বিএনপি সরকারের মন্ত্রী সভায় কারা থাকছেন তা নিয়ে নানা মহলে চলছে আলোচনা। 

সরকার গঠনের পাশাপাশি বিরোধী বিভিন্ন দলের সঙ্গে সমন্বয়, সাংবিধানিক দায়িত্ব ও পার্লামেন্টের কার্যক্রম পরিকল্পনায় স্পিকারের পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মন্ত্রীদের পাশাপাশি এ পদে কে আসছেন-সে বিষয়েও আলোচনা চলছে।  

দলটির নেতারা মনে করছেন, স্পিকার পদটি শুধু সংসদ সূত্রে আইন ও অনুষ্ঠান পরিচালনা নয়, বরং বিরোধী দলের সঙ্গে সম্পর্ক, সংসদের কার্যক্রমে স্বচ্ছতা ও পার্লামেন্টের মর্যাদা রক্ষায় একটি বড় ভূমিকা পালন করে। এই কারণে অভিজ্ঞ একজনকে এ দায়িত্বে নিয়ে আসা গুরুত্বপূর্ণ।

স্পিকারের পদে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ড. আবদুল মঈন খানের নাম বেশ জোরালোভাবে উঠেছে।  কারণ, দলীয় সূত্রগুলো মনে করছে, রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড, প্রশাসনিক অভিজ্ঞতা ও সাংগঠনিক শক্তির রয়েছে তার।  ফলে স্পিকারের পদে  তিনি যোগ্য। তাই নতুন সরকারে স্পিকারের দায়িত্বে তাকে দেখতে চান বিএনপির নেতারা।

সাবেক খাদ্যমন্ত্রী আবদুল মোমেন খান এর ছেলে ড. মঈন খান। বাবার হাত ধরেই তিনি রাজনীতি শুরু করেন। ২০০৯ সালের ডিসেম্বরে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য হন। এর আগে খালেদা জিয়ার মন্ত্রীসভার সদস্য হিসাবে তথ্যমন্ত্রী, পরিকল্পনা প্রতিমন্ত্রী (১৯৯৩-৯৬), বিজ্ঞান ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী (২০০২-০৬) হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ সাসেক্স থেকে পিএইডি অর্জন করেন।

ভিওডি বাংলা/ আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের