• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

নিজ হাতে পোস্টার অপসারণে নেমেছেন এমপি জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক    ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৬ পি.এম.
ব্যানার ও ফেস্টুন অপসারণে নিজ হাতে অংশ নেন জাহাঙ্গীর হোসেন-ছবি: সংগৃহীত

ঢাকা–১৮ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন নির্বাচনের পরপরই এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নিয়েছেন। নির্বাচনী প্রচারণার সময় লাগানো পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণে নিজ হাতে অংশ নিয়ে তিনি জানিয়েছেন-এখন জনগণের স্বার্থই তার প্রধান বিবেচ্য বিষয়।

রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজ নির্বাচনী এলাকায় পোস্টার অপসারণ কার্যক্রম শেষে সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার প্রয়োজনে ব্যানার-ফেস্টুন লাগিয়েছি। এখন জনগণের প্রয়োজনে সেগুলো অপসারণ করছি। 

তিনি জানান, ইতোমধ্যে নেতা-কর্মীদের পোস্টার অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল থেকেই তারা বিভিন্ন সড়ক, অলিগলি ও গুরুত্বপূর্ণ স্থানে লাগানো পোস্টার-ফেস্টুন অপসারণের কাজ শুরু করেছেন। অল্প সময়ের মধ্যেই পুরো ১৮ আসন পরিষ্কার-পরিচ্ছন্ন করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নবনির্বাচিত এই সংসদ সদস্য বলেন, একটি নির্বাচনের পর এলাকা পরিচ্ছন্ন রাখা রাজনৈতিক ও নৈতিক দায়িত্বের অংশ। তিনি মনে করেন, জনগণের আস্থা অর্জনের জন্য কথার চেয়ে কাজই বেশি গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, সর্বপ্রথম এলাকার জনগণের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই তার অগ্রাধিকার। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা গেলে অনেক সমস্যার সমাধান সহজ হবে। বর্তমানে এলাকায় যানজট, গ্যাস সংকট, মাদক সমস্যা ও অন্যান্য নাগরিক ভোগান্তি রয়েছে। জনগণের মতামত ও চাহিদাকে প্রাধান্য দিয়ে ধাপে ধাপে এসব সমস্যা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

এ সময় তিনি তারেক রহমান-এর আগমন প্রসঙ্গ উল্লেখ করে বলেন, তখন বেনার–ফেস্টুন অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার সময় কিছু গাছ ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেগুলোর পরিবর্তে নতুন করে গাছ লাগানো হয়েছে এবং এখনো সেগুলোর নিয়মিত পরিচর্যা করা হচ্ছে।

তিনি বলেন, “আগামীতে জনগণের কথা প্রাধান্য দিয়ে, যখন যে সমস্যা সামনে আসবে, সেটি গুরুত্ব সহকারে সমাধানে কাজ করবো। এলাকার উন্নয়ন ও নাগরিক সেবাকে টেকসই করতে ধারাবাহিক উদ্যোগ নেওয়া হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের