• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন

সাভার প্রতিনিধি    ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৩ এ.এম.
ছবি: সংগৃহীত

সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন—সন্ধ্যার পর এমন ঘটনায় সাভারে সৃষ্টি হয় চাঞ্চল্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাভার উপজেলার হেমায়েতপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে কফিল পেট্রোল পাম্পের সামনে পার্কিং করা হানিফ পরিবহন–এর একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পাওয়ার পর সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর হঠাৎ বাসটিতে আগুন জ্বলতে দেখেন তারা। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে উদ্ধারকারী দল দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

সাভার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আবু হানিফ বলেন, “খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের সূত্রপাত জানা যায়নি। এ ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।”

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গুড়ায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
ভাঙ্গুড়ায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
বান্দরবানে পাহাড়ের নিচ থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার
বান্দরবানে পাহাড়ের নিচ থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার
চট্টগ্রাম টেরিবাজারে বাণিজ্যিক ভবনে আগুন, নিহত ২
চট্টগ্রাম টেরিবাজারে বাণিজ্যিক ভবনে আগুন, নিহত ২