• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকা-১৭ আসনে নির্বাচনী কৌশল ও বিজয়ের নেপথ্য ভূমিকায় ছিলেন আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক    ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৪ পি.এম.
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

রাজধানীর গুরুত্বপূর্ণ সংসদীয় আসন ঢাকা–১৭ এর নির্বাচনে দলীয় প্রার্থী তারেক রহমানের বিজয়ের পেছনে নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। নির্বাচনী কার্যক্রমের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে তিনি দলের নেতাকর্মীদের সংগঠিত করা থেকে শুরু করে ভোটারদের কাছে বার্তা পৌঁছে দেওয়া পর্যন্ত নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষতার সঙ্গে সম্পন্ন করেছেন।

নির্বাচনের আগে থেকেই তিনি ঢাকা–১৭ আসনে সাংগঠনিক কার্যক্রম জোরদার করেন। স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় করে নির্বাচনী কর্মকৌশল বাস্তবায়নে সুসংগঠিত ভূমিকা রাখেন। দলীয় সূত্র জানায়, নির্বাচনের বিভিন্ন ধাপে দায়িত্ব বণ্টন, প্রচারণার পরিকল্পনা এবং ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষার বিষয়ে তিনি সরাসরি দিকনির্দেশনা দিয়েছেন।

নির্বাচনী প্রচারণার অন্যতম প্রধান দিক ছিল ভোটারদের কাছে প্রার্থীর বার্তা পৌঁছে দেওয়া। আবদুস সালামের তত্ত্বাবধানে এলাকার প্রতিটি ভোটারের কাছে তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার ও রাজনৈতিক বার্তা পৌঁছানোর উদ্যোগ নেওয়া হয়। বিভিন্ন পর্যায়ের কর্মসূচি, গণসংযোগ ও সাংগঠনিক বৈঠকের মাধ্যমে ভোটারদের সম্পৃক্ত করার চেষ্টা চালানো হয়।

স্থানীয় নেতারা জানান, নির্বাচনী কার্যক্রমের প্রতিটি ধাপে তিনি কী বিষয়ের ওপর গুরুত্ব দিতে হবে, কীভাবে প্রচারণা পরিচালনা করতে হবে এবং ভোটের দিন কীভাবে দায়িত্ব পালন করতে হবে এসব বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন।

নির্বাচনী ব্যবস্থাপনায় দায়িত্ব বণ্টনের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। কেন্দ্রভিত্তিক দায়িত্ব নির্ধারণ, কর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং নির্বাচনী শৃঙ্খলা বজায় রাখতে আবদুস সালাম ধারাবাহিকভাবে কাজ করেন। সংশ্লিষ্টরা বলছেন, তাঁর পরিকল্পিত ব্যবস্থাপনা নির্বাচনী কার্যক্রমকে গতিশীল করতে সহায়ক হয়েছে।

দলীয় নেতাকর্মীদের মতে, ঢাকা–১৭ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী তারেক রহমানের বিজয়ের পেছনে অন্যতম সংগঠক হিসেবে কাজ করেছেন আবদুস সালাম। তাঁর সাংগঠনিক দক্ষতা, মাঠপর্যায়ের তৎপরতা এবং সমন্বিত উদ্যোগ নির্বাচনী সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, নির্বাচনী সমন্বয়কের কার্যকর ভূমিকা একটি নির্বাচনের ফলাফলে বড় প্রভাব ফেলে। ঢাকা–১৭ আসনের নির্বাচনে আবদুস সালামের সক্রিয় উপস্থিতি ও নেতৃত্ব সেই বাস্তবতারই প্রতিফলন।

ভিওডি বাংলা/এমএস    

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস