• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাবিপ্রবিতে ‘হিট প্রজেক্ট ম্যানেজমেন্ট’ বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

পাবনা প্রতিনিধি    ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৫ পি.এম.
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান। ছবি: ভিওডি বাংলা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে ‘হিট প্রজেক্ট ব্যবস্থাপনা’ নিয়ে শিক্ষকদের জন্য দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কনভেনশন ভবনে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান।

রিসোর্স পারসন ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. সালাউদ্দিন এবং পাবিপ্রবি’র কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তৌকির আহমেদ।

কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দ।

সভাপতিত্ব করেন পাবিপ্রবি'র আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. শামীম রেজা। সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. আসফাকুর রহমান।

উদ্বোধনকালে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান বলেন, ‘প্রজেক্ট পাওয়ার ক্ষেত্রে প্রতিটি বিষয় আমাদের ভালোভাবে সম্পন্ন করতে হবে। আরও বেশি প্রজেক্ট জমা দিতে হবে এবং আমরা অবশ্যই পারব। সুযোগকে কাজে লাগানো, সময় নিয়ে প্রস্তুতি নেওয়া এবং সফল হতে হবে। নিয়মকানুন মেনে কাজগুলো সম্পন্ন করতে হবে। প্রজেক্ট করার সময় সামগ্রিক চিত্র সামনে রেখে কাজ করতে হবে। জাতীয় উন্নয়নে কি প্রভাব ফেলবে, সেটিও দেখাতে হবে যৌক্তিকভাবে। প্রতিটি বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে।’

ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের আয়োজনে প্রশিক্ষণে বিভিন্ন বিভাগের ৭০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। কর্মমালা শেষে হবে আগামীকাল বুধবার।

ভিওডি বাংলা/ এম এস রহমান/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাড়া পেলেন কুমিল্লার সেই বিএনপি নেতা
ছাড়া পেলেন কুমিল্লার সেই বিএনপি নেতা
ময়মনসিংহে সড়কে ঝরল ৩ প্রাণ
ময়মনসিংহে সড়কে ঝরল ৩ প্রাণ
মুন্সীগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার