• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একাধিক বিদেশি মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক    ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৭ পি.এম.
ছবি: সংগৃহীত

দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একাধিক বিদেশি মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হয়েছে। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে পৃথক বৈঠকে তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথমে সাক্ষাৎ করেন নালিন্দা জয়াতিষা, যিনি শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যমমন্ত্রী। পরে সাক্ষাৎ করেন বালা নন্দা শর্মা, নেপালর পররাষ্ট্রমন্ত্রী।
এ ছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন আহসান ইকবাল চৌধুরী, পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগবিষয়ক মন্ত্রী।
বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ভিওডি বাংলা/ সবুজ/ আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদক ঠেকাতে ঢাকা-ইসলামাবাদ চুক্তি
মাদক ঠেকাতে ঢাকা-ইসলামাবাদ চুক্তি
পুলিশের বিশৃঙ্খল অবস্থা অনেকটাই নিয়ন্ত্রণে: আইজিপি
পুলিশের বিশৃঙ্খল অবস্থা অনেকটাই নিয়ন্ত্রণে: আইজিপি
শনিবার লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
শনিবার লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন