• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

স্বাস্থ্য মন্ত্রণালয়ে কোনো সিন্ডিকেট চলবে না: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৩ পি.এম.
সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। ছবি: সংগৃহীত

নতুন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে কোনো ধরনের সিন্ডিকেট চলবে না এবং এখানে কোনো দুর্নীতি হবে না। কারও চাপের ভিত্তিতে কোনো কাজ হবে না, বরং মানুষের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

জনবল সংকট নিয়ে তিনি জানান, স্বাস্থ্যখাতে জনবল ঘাটতি আছে কি না তা যাচাই করা হবে। প্রয়োজন হলে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

চিকিৎসকদের সময়ানুবর্তিতা নিশ্চিত করার ওপর বিশেষ জোর দিয়ে তিনি বলেন, “ডাক্তারদের সকাল ৯টার অফিসে ১২টায় গেলে চলবে না।” মন্ত্রী জানান, সাত দিনের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে পরিদর্শন শুরু করবেন এবং এক মাসের মধ্যে চিকিৎসকদের নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

স্বাস্থ্যসেবার মানোন্নয়নের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, “দেশের মানুষের মধ্যে স্বাস্থ্যখাত নিয়ে যে আস্থাহীনতা তৈরি হয়েছে, তা দূর করতে হবে।” তিনি আশা প্রকাশ করেন, চিকিৎসার মান উন্নত হলে মন্ত্রী-এমপিসহ সাধারণ মানুষের বিদেশে চিকিৎসা নেওয়ার প্রবণতা কমবে।

নিজের চিকিৎসা নিয়েও মন্ত্রী বলেন, “আমার কিছু হলেই যেন বিদেশ যেতে না হয়, সেই চেষ্টা করব। একেবারে জটিল ও যার চিকিৎসা দেশে নেই এমন পরিস্থিতি ছাড়া দেশের বাইরে যাওয়ার প্রয়োজন হবে না।”

সাথে তিনি জানিয়েছেন, স্বাস্থ্যখাত নিয়ে বিএনপি ঘোষিত ৩১ দফা ও নির্বাচনী ইশতেহারের বিষয়গুলো বাস্তবায়নের জন্যও কাজ করবেন।

ভিওডি বাংলা/এমএস   

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন মঙ্গলবার
পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন মঙ্গলবার
সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে : এলজিআরডি মন্ত্রী
সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে : এলজিআরডি মন্ত্রী