• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন মেজর হাফিজ, দিলেন সততার বার্তা

নিজস্ব প্রতিবেদক    ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৬ পি.এম.
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন মেজর হাফিজ

আনুষ্ঠানিকভাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণ করেছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ে উপস্থিত হয়ে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। এর আগে মন্ত্রণালয়ে পৌঁছালে তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।

দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত মন্ত্রী মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় তিনি মন্ত্রণালয়ের কার্যক্রমে গতিশীলতা আনা এবং বীর মুক্তিযোদ্ধাদের সেবা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। জনকল্যাণমূলক কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। মন্ত্রণালয়ের কাজে স্বচ্ছতা বজায় রেখে মুক্তিযোদ্ধাদের সম্মান ও অধিকার রক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় মন্ত্রণালয়ের সচিবসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা নতুন মন্ত্রীকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

ভিওডি বাংলা/সবুজ/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের বিশৃঙ্খল অবস্থা অনেকটাই নিয়ন্ত্রণে: আইজিপি
পুলিশের বিশৃঙ্খল অবস্থা অনেকটাই নিয়ন্ত্রণে: আইজিপি
শনিবার লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
শনিবার লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
তারেক রহমানের সরকার কৃষিবান্ধব: ধর্মমন্ত্রী
তারেক রহমানের সরকার কৃষিবান্ধব: ধর্মমন্ত্রী