• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজারহাটে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি    ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৯ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

কুড়িগ্রামের রাজারহাটে পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সহনীয় রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে পরিচালিত এ অভিযানে বাজারের বিভিন্ন মুদি দোকান, মাছ-মাংস ও কাঁচাবাজারের দোকানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে পণ্যের মূল্য তালিকা না টাঙানো, নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত মূল্য আদায় এবং ক্রেতাদের কাছে রসিদ প্রদান না করার অভিযোগে মুদি দোকানদার রুহুল আমিনের ৫শ' টাকা এবং মাংস বিক্রেতা এরশাদুল হক কসাইয়ের ২ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করে সর্তক করে দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইমদাদুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোসা. মাসুদা বেগম, প্রেসক্লাব রাজারহাট’র সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকতসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করে থাকে। এ ধরনের অনিয়ম রোধে নিয়মিত বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। ব্যবসায়ীদের সরকারি নির্দেশনা মেনে চলা, পণ্যের মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন এবং ন্যায্যমূল্যে পণ্য বিক্রির জন্য কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান  বলেন, রমজানে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় রেখে বাজারে স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ অতিরিক্ত মূল্য আদায় বা মজুতদারির মাধ্যমে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিয়মিত মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা- প্রহলাদ মন্ডল সৈকত/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এমপি নির্বাচিত হওয়ায় শোকরানা দোয়া ও কুরআন খতম
ঝালকাঠি–১ আসনে রফিকুল ইসলাম জামাল: এমপি নির্বাচিত হওয়ায় শোকরানা দোয়া ও কুরআন খতম
ভূমি ও বনাঞ্চল ইস্যুতে কাজের অঙ্গীকার
ভূমি ও বনাঞ্চল ইস্যুতে কাজের অঙ্গীকার
রাজারহাটে আইনশৃঙ্খলা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
রাজারহাটে আইনশৃঙ্খলা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত