• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভূমি ও বনাঞ্চল ইস্যুতে কাজের অঙ্গীকার

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২২ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

টাঙ্গাইলে জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য পদে প্রথমবারের মতো পাহাড়ি লালমাটি অঞ্চলের গারো ক্ষুদ্র-নৃগোষ্ঠীর একজন প্রতিনিধি নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে ৩৭৯ ভোট পেয়ে জয়লাভ করেন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে গভীর রাতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোয়াজ্জেম হোসেন।

জানা যায়, টাঙ্গাইল জেলা আইনজীবী সমিতির ১৩৮ বছরের ইতিহাসে গারো জাতিগোষ্ঠী থেকে এই প্রথম কেউ কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হলেন। বর্তমানে বারে আট শতাধিক সদস্য রয়েছেন। তাদের মধ্যে জন জেত্রা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর একমাত্র সদস্য। গারো সম্প্রদায় থেকে প্রথমবারের মতো একজন সদস্য নির্বাচিত হওয়ায় আইনজীবীদের মধ্যেও উচ্ছ্বাস বিরাজ করছে।

জন জেত্রা ২০২৩ সালের ২২ নভেম্বর টাঙ্গাইল জেলা বারে যোগ দেন। বর্তমানে তিনি জ্যেষ্ঠ আইনজীবী শাহজাহান কবিরের সঙ্গে কাজ করছেন। তিনি সরকারি আনন্দমোহন কলেজ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং ২০১৬ সালে ময়মনসিংহ ল কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। পরে ২০২৩ সালে বাংলাদেশ বার কাউন্সিল থেকে আইনজীবী হিসেবে সনদ লাভ করেন। বর্তমানে তার বয়স ৩৫ বছর।

ছাত্রজীবন থেকেই তিনি গারো জাতিগোষ্ঠীর অধিকার আদায়ের বিভিন্ন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি ‘জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ’-এর সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় জন জেত্রা বলেন, আমার জাতিগোষ্ঠীর পক্ষ থেকে টাঙ্গাইলে প্রথম আইনজীবী হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি, এখন আবার বার সমিতির কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি, এটি আমার জন্য গর্ব ও দায়িত্ব দুটোই। যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি আরও বলেন, বিশেষ করে বনাঞ্চল ও পাহাড়ি এলাকায় বসবাসরত জাতিগোষ্ঠীর মানুষ ভূমি সংক্রান্ত জটিলতা, মামলা-মোকদ্দমা ও প্রশাসনিক হয়রানির মুখে পড়েন। এসব সমস্যা সমাধানে আইনি সহায়তা জোরদার করা এবং সচেতনতা বৃদ্ধি জরুরি।

ভিওডি বাংলা-মো. লিটন সরকার/জা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এমপি নির্বাচিত হওয়ায় শোকরানা দোয়া ও কুরআন খতম
ঝালকাঠি–১ আসনে রফিকুল ইসলাম জামাল: এমপি নির্বাচিত হওয়ায় শোকরানা দোয়া ও কুরআন খতম
রাজারহাটে আইনশৃঙ্খলা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
রাজারহাটে আইনশৃঙ্খলা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
রাজারহাটে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান
রাজারহাটে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান