• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ

নিজস্ব প্রতিবেদক    ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫০ এ.এম.
আবু আবদুল্লাহ এম ছালেহ

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন আবু আবদুল্লাহ এম ছালেহ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে সচিব পদমর্যাদায় এই চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আবু আবদুল্লাহ এম ছালেহকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে তিনি এ পদে বহাল থাকবেন। সচিব পদমর্যাদায় তাঁর বেতন নির্ধারিত হয়েছে ৭৮ হাজার টাকা। নিয়োগের অন্যান্য শর্তাবলি সম্পাদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

একই দিনে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে। মো. মেহেদুল ইসলামকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ (পিএস-২) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব পদে আতিকুর রহমান রুমন এবং সহকারী একান্ত সচিব-২ (এপিএস-২) পদে আব্দুর রহমান সানিকে নিয়োগ দিয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি এই সিদ্ধান্তগুলো অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদক ঠেকাতে ঢাকা-ইসলামাবাদ চুক্তি
মাদক ঠেকাতে ঢাকা-ইসলামাবাদ চুক্তি
পুলিশের বিশৃঙ্খল অবস্থা অনেকটাই নিয়ন্ত্রণে: আইজিপি
পুলিশের বিশৃঙ্খল অবস্থা অনেকটাই নিয়ন্ত্রণে: আইজিপি
শনিবার লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
শনিবার লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন