• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

প্রধানমন্ত্রী তারেক রহমান:

সচিবালয়ে ৩ বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করলেন

   ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১০ পি.এম.
সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে ছবি: সংগৃহীত
সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে ছবি: সংগৃহীত

দায়িত্ব গ্রহণের পর দ্বিতীয় দিনে সচিবালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় তিনি সচিবালয়ে প্রবেশ করেন। প্রথমে দেশের গোয়েন্দা সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেন, যেখানে জাতীয় নিরাপত্তা ও সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

এরপর নিজ দফতরে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে সেনা, নৌ ও বিমান বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম, সামরিক প্রস্তুতি এবং ভবিষ্যৎ নিরাপত্তা পরিকল্পনা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

নতুন প্রধানমন্ত্রী শপথ নেওয়ার পর বুধবার প্রথম দিন সচিবালয়ে কাজ শুরু করেন। ওইদিন দুপুর ১২টার দিকে অফিসে এসে সন্ধ্যা সাতটার দিকে বাসার উদ্দেশ্যে রওনা হন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের এই অফিসি কার্যক্রম থেকে দেখা যাচ্ছে যে, দায়িত্ব নেয়ার সঙ্গে সঙ্গেই তিনি দেশব্যাপী নিরাপত্তা ও প্রশাসনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা নিচ্ছেন। কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত বৈঠক এবং সরাসরি নীতি-নির্ধারণে অংশগ্রহণকে তার দায়িত্বশীলতা ও কর্মব্যস্ততার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লণ্ডনে সামুদ্রিক পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের অগ্রগতি তুলে ধরলেন নৌমন্ত্রী শেখ রবিউল আলম
লণ্ডনে সামুদ্রিক পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের অগ্রগতি তুলে ধরলেন যোগাযোগমন্ত্রী
ছবি: পিএমও
ভেজালবিরোধী অভিযানে গতি আনতে উচ্চপর্যায়ের কমিটি গঠন
ফাইল ছবি
স্থানীয় সরকার নির্বাচন ঘিরে প্রস্তুতিতে ইসি