দেশের স্বার্থ বিপন্ন হলে জামায়াত দাঁড়াবে জনগণের পক্ষে: ডা. শফিকুর

সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের জনগণের স্বার্থ বিপন্ন হলে তাঁর দল ১৮ কোটি মানুষের পক্ষে দাঁড়াবে। তিনি জানান, দায়িত্বশীল বিরোধীদল হিসেবে জামায়াত দেশের অগ্রগতি ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সরকারের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করবে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরে ইয়াতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘রাজনৈতিকভাবে জনগণের ক্ষতি হওয়ার কোনো পরিস্থিতি সরকারের বা বিরোধীদলের পক্ষ থেকে ঘটতে দেওয়া হবে না। তবে দেশের স্বার্থ ক্ষুণ্ণ হলে বিরোধীদল প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রস্তুত থাকবে।’
তিনি আরও বলেন, জামায়াত রাজনৈতিক দল হিসেবে সরকারের সঙ্গে থাকবে যেখানে প্রয়োজন এবং প্রয়োজন অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলা হবে। তবে ইচ্ছা, এমন পরিস্থিতি তৈরি না হোক যেখানে প্রতিরোধের প্রয়োজন হয়।
ডা. শফিকুর রহমানের ভাষ্য অনুযায়ী, বিরোধীদল সহযোগিতার মনোভাব রাখলেও জাতীয় স্বার্থ বিপন্ন হলে জনগণের পক্ষে জবাবদিহি নিশ্চিত করতে তারা সজাগ থাকবে।
ভিওডি বাংলা/ আ







