• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

সাতসকালে ঝাড়ু হাতে জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক    ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৯ এ.এম.
সকালে নেতাকর্মীদের সঙ্গে রাস্তা পরিষ্কার অভিযানে ঝাড়ু হাতে জামায়াত আমির-ছবি-ভিওডি বাংলা

সাতসকালে ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকা নগরীর মনিপুর এলাকায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এই কর্মসূচিতে অংশ নেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ফজরের নামাজের পর দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি সড়ক পরিষ্কারের কাজে যুক্ত হন। এ সময় নিজ হাতে ঝাড়ু দিয়ে রাস্তার বিভিন্ন স্থানের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। তার সঙ্গে থাকা নেতাকর্মীরা পলিথিন ও বস্তায় করে আবর্জনা সংগ্রহ করতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীদের মতে, প্রায় ১৫ থেকে ২০ মিনিট ধরে এ পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও এ উদ্যোগ ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকেই এটিকে সচেতনতা তৈরির একটি প্রতীকী উদ্যোগ হিসেবে দেখছেন।

ভিডিওচিত্রে আরও দেখা গেছে, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনও ঝাড়ু হাতে এই কর্মসূচিতে অংশ নেন। দলীয় পর্যায়ে পরিচ্ছন্নতা ও সামাজিক দায়িত্ববোধ জোরদার করতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব পেয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর অনুষ্ঠিত সংসদীয় দলের সভায় তাকে বিরোধীদলীয় নেতা নির্বাচনের সিদ্ধান্ত হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের