• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভাসানটেক এলাকায়

নারী ও শিশুদের সঙ্গে ইফতার করলেন জুবাইদা, জাইমা রহমান

নিজস্ব প্রতিবেদক    ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান রাজধানীর ভাসানটেক এলাকায় নারী ও এতিম শিশুদের সঙ্গে প্রথম রোজায় ইফতার করেছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) পবিত্র রমজান মাস উপলক্ষে রাজধানীর ঢাকা-১৭ আসনের কড়াইল বস্তি ও ভাসানটেক এলাকার ১৪টি এতিমখানা এবং হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য মাসব্যাপী ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন তারা। এ উপলক্ষে আজ বিকেলে রাজধানীর পশ্চিম ভাসানটেক থানা এলাকার জামিয়া কুরবানিয়া তালিমিয়া দাওরা হাদিস মহিলা মাদ্রাসা ও এতিমখানায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে ইফতারে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং তাঁদের কন্যা জাইমা রহমান।

এলাকার এতিম শিশু ও বয়োজ্যেষ্ঠ নারীরা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

মাহফিলে জাইমা রহমান শিশুদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন প্রশ্ন শোনেন। পরে ইফতার মাহফিলে অংশ নেওয়া নারীদের সঙ্গেও কথা বলেন তিনি।

ইফতারের আগে সবাই মিলে দোয়া ও মোনাজাত করেন এবং পরে একসঙ্গে ইফতার করেন তারা।

ভিওডি বাংলা/সবুজ/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তদবিরবাজদের ভীড়ে ত্যাগীরা যেন তীর্থের কাক
তদবিরবাজদের ভীড়ে ত্যাগীরা যেন তীর্থের কাক
ছাত্রদলের কমিটিতে নতুনত্ব, যুক্ত হলেন মোশন ডিজাইনার
ছাত্রদলের কমিটিতে নতুনত্ব, যুক্ত হলেন মোশন ডিজাইনার
পিন্টু ততদিন বেঁচে থাকবেন, যতদিন বিএনপি ও বাংলাদেশ বেঁচে থাকবে: আবদুস সালাম
পিন্টু ততদিন বেঁচে থাকবেন, যতদিন বিএনপি ও বাংলাদেশ বেঁচে থাকবে: আবদুস সালাম