আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

স্বর্ণবাজারে ক্রেতাদের জন্য এলো স্বস্তির খবর—দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। সর্বোচ্চ মানের স্বর্ণের ভরিতে এবার দাম কমেছে ৩ হাজার ২৬৬ টাকা, ফলে নতুন দর আজ থেকেই কার্যকর হয়েছে।
নতুন মূল্যহার অনুযায়ী, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) থেকে ২২ ক্যারেট মানের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকায়।
এ তথ্য গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
সংশোধিত দামে ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৩ হাজার ৯৫৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ৯ হাজার ৭৭ টাকায়। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ধরা হয়েছে প্রতি ভরি ১ লাখ ৭১ হাজার ১১১ টাকা।
বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই মূল্যতালিকা দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে ঘোষিত দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে।
গয়নার নকশা ও মানের তারতম্যের কারণে মজুরির অঙ্ক ভিন্ন হতে পারে বলেও উল্লেখ করেছে সংগঠনটি।
ভিওডি বাংলা/এসএস







