রমজানে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের নতুন সময় নির্ধারণ

পবিত্র রমজান মাসে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার নতুন সময় নির্ধারণ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রমজান মাসে গ্যাসের চাহিদা বৃদ্ধি এবং ইফতারের সময় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে প্রথম রমজান থেকে ১৪ মার্চ পর্যন্ত সিএনজি স্টেশনগুলো বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে। এতে গ্যাস বিতরণ নেটওয়ার্কে স্বল্পচাপ পরিস্থিতি প্রতিরোধ করা সম্ভব হবে।
ঈদ উৎসবের সময় যাত্রীদের যাতায়াত সুবিধার জন্য ১৫ থেকে ২৫ মার্চ পর্যন্ত মহাসড়কে যানবাহন চলাচলে কোনো বিঘ্ন না ঘটে সে জন্য সিএনজি ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা থাকবে।
২৬ মার্চ থেকে পুনরায় আগের নিয়ম অনুযায়ী সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশনগুলো বন্ধ থাকবে। মন্ত্রণালয় আশা করছে এই সময়সূচি অনুযায়ী সিএনজি সরবরাহ ও যানবাহন চলাচলে স্বাভাবিকতা বজায় থাকবে।
ভিওডি বাংলা/জা







