• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে চায় সরকার: ভূমিমন্ত্রী

রাজশাহী প্রতিনিধি    ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৬ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু জানিয়েছেন, সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে জনগণের ভাগ্য পরিবর্তন এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়াই বর্তমান সরকারের প্রধান উদ্দেশ্য।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজশাহী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “কোনো অনিয়ম বা দুর্নীতির প্রশ্নই আসে না। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করি। সততা ও নীতির প্রশ্নে কোনো আপস নেই। সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য দুর্নীতিমুক্ত প্রশাসন গড়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য।”

তিনি আরও উল্লেখ করেন, “দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা পুরো রাজশাহীবাসীর সম্মানের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং সবার ভালোবাসা ও সমর্থনের ফল। প্রায় ২০ বছর পর রাজশাহীর জন্য নতুনভাবে পরিকল্পনা গ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে।”

নিজের দায়িত্ব গ্রহণের পরপরই বড় কোনো প্রকল্প ঘোষণা না করলেও ভূমিমন্ত্রী শিগগিরই রাজশাহীর উন্নয়নের জন্য সুস্পষ্ট কর্মপরিকল্পনা উপস্থাপন করার ইঙ্গিত দিয়েছেন।

এরপর সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হয়ে রাজশাহীর সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের দ্রুততা এবং স্বচ্ছতা নিশ্চিতকরণের বিষয়ে আলোচনা করেন তিনি।

এর আগে রাজশাহী বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, ডিআইজি ও পুলিশ কমিশনারের পক্ষ থেকে ভূমিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।

ভিওডি বাংলা/এসএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রেম, দুই তরুণীকে বিয়ে করতে তিন যুবকের এলাহী কাণ্ড
ফেসবুকে প্রেম, দুই তরুণীকে বিয়ে করতে তিন যুবকের এলাহী কান্ড
টেকনাফে ভারী অস্ত্র ও মাদকের বড় চালান জব্দ
টেকনাফে বিজিবির অভিযান, ভারী অস্ত্র ও মাদকের বড় চালান জব্দ
ছবি: সংগৃহীত
প্রেমের জেরে শিক্ষার্থী হত্যা, দুই ভাইয়ের মৃত্যুদণ্ড