• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রমজানে সকল পণ্যের পর্যাপ্ত মজুদ আছে: সালাউদ্দিন টুকু

নিজস্ব প্রতিবেদক    ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৩ পি.এম.
জেলা প্রশাসক ও পুলিশের মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন সালাউদ্দিন টুকু-ছবি: সংগৃহীত

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানিয়েছেন, রমজানে দেশের সকল পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে, কোথাও ঘাটতি নেই। তিনি বলেন, “সুন্দর ম্যানেজমেন্টের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে।” 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) টাঙ্গাইলে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, সরকার ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করছে এবং বাজার মনিটরিং চালিয়ে রাখছে।

টুকু বলেন, “রাজধানীর ২৫টি গুরুত্বপূর্ণ স্থানে ন্যায্যমূল্যে নিম্ন আয়ের মানুষের প্রোটিন চাহিদা পূরণে মাংস, দুধ, ডিম বিক্রি করা হচ্ছে। ধাপে ধাপে জেলা পর্যায়েও এটি সম্প্রসারিত হবে।”

তিনি আরও বলেন, প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়াও মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং প্রতিরোধে নিরাপদ টাঙ্গাইল গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্তসহ অন্যান্য কর্মকর্তা। প্রতিমন্ত্রী টাঙ্গাইল পৌঁছালে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন মঙ্গলবার
পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন মঙ্গলবার
সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে : এলজিআরডি মন্ত্রী
সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে : এলজিআরডি মন্ত্রী