• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন তিন মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১৯ জুন ২০২৬, ০২:৪৫ পি.এম.
ছবি: সংগৃহীত

তিস্তা ব্যারাজ এবং তিস্তা নদীর তীরবর্তী ভাঙন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে আজ শুক্রবার (১৯ জুন) লালমনিরহাট সফরে যাচ্ছেন সরকারের তিন মন্ত্রী।

সফরসূচি অনুযায়ী, পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী আসাদুল হাবিব দুলু দুপুরে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন করবেন।

পরিদর্শন শেষে মন্ত্রীরা তিস্তা অবসর হলরুমে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। সভায় তিস্তা অববাহিকার নদীভাঙন, বন্যা নিয়ন্ত্রণ, নদীশাসন এবং চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

সফরের অংশ হিসেবে মন্ত্রীরা তিস্তা পাড়ের ভাঙনকবলিত বিভিন্ন এলাকাও ঘুরে দেখবেন এবং স্থানীয়দের সমস্যা সরাসরি শুনবেন।

স্থানীয় বাসিন্দারা আশা করছেন, সরকারের এই উচ্চপর্যায়ের সফরের মাধ্যমে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন আরও গতিশীল হবে এবং নদীভাঙন রোধে কার্যকর ও স্থায়ী পদক্ষেপ নেওয়া হবে।

প্রতি বছর বর্ষা মৌসুমে তিস্তার ভাঙনে ঘরবাড়ি, ফসলি জমি ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়। ফলে দীর্ঘদিন ধরে স্থায়ী সমাধানের দাবি জানিয়ে আসছেন নদীপাড়ের মানুষ।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র বলেন, মন্ত্রীদের সফরকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশে আবারও ভূমিকম্প অনুভূত
দেশে আবারও ভূমিকম্প অনুভূত
পরীমনির সঙ্গে ভিডিও বিতর্কই ‘কাল’ হলো সাকলায়েনের
পরীমনির সঙ্গে ভিডিও বিতর্কই ‘কাল’ হলো সাকলায়েনের