• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

তারেক রহমানকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন জাইমা

নিজস্ব প্রতিবেদক    ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৭ পি.এম.
জাইমা রহমানের ফেসবুক পোস্টে দেখানো হয়েছে তার বাবার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা-ছবি-ভিওডি বাংলা

প্রধানমন্ত্রী তারেক রহমান-কে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন তার মেয়ে জাইমা রহমান।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে জাইমা রহমানের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া পোস্টটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে।

জাইমা পোস্টে দুটি ছবি যুক্ত করেছেন এবং লিখেছেন, ‘ছোটবেলায় আমাদের সবার মনে বিশ্বাস জন্মে যে, আমাদের বাবারা সবকিছুতেই পারদর্শী। অনেক সময় তারা আমাদের জীবনের প্রথম ও সবচেয়ে বড় আদর্শ হয়ে ওঠেন।’

তিনি আরও লিখেছেন, ‘আমার আব্বু হলেন আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ। আমার জীবনে তিনিই সেই একজন ব্যক্তি, যার ওপর আমি যে কোনো পরিস্থিতিতে নিশ্চিন্তে ভরসা করতে পারি।’

পোস্টে জাইমা বলেন, ‘বাংলাদেশ ও দেশের জনগণের প্রতি তার গভীর ভালোবাসা ও দেশপ্রেমই তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে।’

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আমি খুবই আনন্দিত যে, সমগ্র বাংলাদেশ অবশেষে তার এই অনন্য গুণাবলিগুলো প্রত্যক্ষ করবে। তার মধ্যে থাকা অসাধারণ গুণাবলিগুলোই তাকে এই দেশ ও জনগণের একজন সত্যিকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে, ইনশাআল্লাহ।’

জাইমা রহমানের এই আবেগঘন পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও প্রশংসা পেয়েছে। অনেকেই পোস্টে মন্তব্য করে জানিয়েছেন, এটি তাদের জন্যও অনুপ্রেরণার উৎস।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ