• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মিরপুরে বিশেষ অভিযানে ইয়াবা কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪২ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর মডেল থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার ব্যক্তির নাম মহিতাজ মুসকান (২২)। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে মধ্য পীরেরবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।

মিরপুর মডেল থানা জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে ঝিলপাড়া মসজিদ সংলগ্ন ‘তাসনিম বিজয় ভবন’-এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মহিতাজ মুসকানকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে ১,৫৮০ পিস ইয়াবা ও ৯৮,৫০০ টাকা নগদ জব্দ করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মিরপুর মডেল থানার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, পীরেরবাগ এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। তথ্য যাচাইয়ের পর বিশেষ অভিযান চালিয়ে মুসকানকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে জব্দ নগদ টাকা মাদক বিক্রয় থেকে আয়ের হওয়া নিশ্চিত হয়েছে।

ভিওডি বাংলা/এমএস  


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা-১৫ আসনের সংকট নিরসনে এক মঞ্চে সরকার-বিরোধী দল
ঢাকা-১৫ আসনের সংকট নিরসনে এক মঞ্চে সরকার-বিরোধী দল
ছবি: ভিওডি বাংলা
ধানমন্ডি-কাকলি স্কুলের সামনে ডিএসসিসির অভিযান
ঢাকায় বিকল্প বাস টার্মিনাল ও অস্থায়ী বাসডিপোর সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। ছবি: ভিওডি বাংলা
ঢাকার বিকল্প বাস টার্মিনালের সম্ভাব্য স্থান পরিদর্শন