• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দ্য হান্ড্রেড নিলামে ২৩ বাংলাদেশি ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক    ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৪ পি.এম.
ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের দ্য হান্ড্রেড–এর ২০২৬ আসরের নিলামে নাম লিখিয়েছেন ২৩ জন বাংলাদেশি ক্রিকেটার। নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১১ ও ১২ মার্চ লন্ডনের ঐতিহাসিক পিকাডিলি লাইটস-এ।

বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য রাখা হয়েছে পেসার মুস্তাফিজুর রহমান-এর, ১ লাখ পাউন্ড। দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্য ৭৫ হাজার পাউন্ড লেগস্পিনার রিশাদ হোসেন-এর। বাকি ২১ ক্রিকেটারের ভিত্তিমূল্য ৩১ হাজার পাউন্ড করে।

নিলামের আগে অংশগ্রহণকারী আটটি দল নিজেদের আগ্রহের ভিত্তিতে ৭৫ থেকে ১০০ জন ক্রিকেটারের তালিকা জমা দেবে। সেই তালিকা থেকে প্রায় ২০০ জনের একটি চূড়ান্ত লংলিস্ট তৈরি করা হবে, যারা নিলামে উঠবেন।

এবারের আসরে ১৮টি দেশ থেকে প্রায় এক হাজার ক্রিকেটার নিবন্ধন করেছেন। উল্লেখ্য, ২০২১ সালে লিগ শুরুর পর এখনো পর্যন্ত কোনো বাংলাদেশি ক্রিকেটার দ্য হান্ড্রেডে খেলেননি। তাই এবারের নিলাম বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে। বিশেষ করে মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনের মতো বোলারদের ফ্রাঞ্চাইজিগুলোর আগ্রহ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিলামে থাকা বাংলাদেশি ক্রিকেটাররা:

মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, জাকের আলী, লিটন দাস, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, হাসান মাহমুদ, রিপন মন্ডল, মোহাম্মদ নাঈম, নাহিদ রানা, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাব্বির রহমান ও সৌম্য সরকার।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ দলে ডাক পেলেন সুইডেন প্রবাসী আনিকা সিদ্দিকী
বাংলাদেশ দলে ডাক পেলেন সুইডেন প্রবাসী আনিকা সিদ্দিকী
কেন্দ্রীয় চুক্তিতে ২৮ ক্রিকেটার, কার বেতন কত?
কেন্দ্রীয় চুক্তিতে ২৮ ক্রিকেটার, কার বেতন কত?
ভারত-পাকিস্তান সম্পর্কের জটিলতার সিদ্ধান্ত নিতে যাচ্ছে আইসিসি
ভারত-পাকিস্তান সম্পর্কের জটিলতার সিদ্ধান্ত নিতে যাচ্ছে আইসিসি