• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান পরীমণি ইস্যুতে চাকরি হারালেন এডিসি সাকলায়েন

ভারত-পাকিস্তান সম্পর্কের জটিলতার সিদ্ধান্ত নিতে যাচ্ছে আইসিসি

স্পোর্টস ডেস্ক    ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৯ পি.এম.
ছবি: সংগৃহীত

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ভারত-পাকিস্তান সম্পর্কের জটিলতার কারণে ভারতে আসন্ন বড় টুর্নামেন্ট আয়োজন নিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে চলেছে। সম্প্রতি ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তাপ ক্রিকেট মাঠেও ছড়িয়েছে, যার প্রভাব পড়ছে আন্তর্জাতিক প্রতিযোগিতায়। প্রতিটি বৈশ্বিক আসরেই দুই দলের ম্যাচের ভেন্যু নিয়ে অনিশ্চয়তা দেখা দিচ্ছে।     

অস্ট্রেলিয়ার সংবাদপত্র ‘দ্য এজ’-এর প্রতিবেদন অনুযায়ী, আইসিসি ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ ভারতের বাইরে সরিয়ে আয়োজন করার বিষয়টি বিবেচনা করছে। এই পদক্ষেপের কারণ, দুই দলের যাতায়াত ও নিরাপত্তা সংক্রান্ত জটিলতা। 

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানে যেতে অস্বীকার করেছিল। এরপর ২০২৭ পর্যন্ত আইসিসি দুই দেশের মধ্যে চুক্তি করেছে, যাতে কোনও বহুদেশীয় টুর্নামেন্টে দেশ দুটির কোনও দল একে অপরের দেশে না খেলে। কিন্তু পরিস্থিতি জটিল হওয়ায় এই ব্যবস্থার বহুমাত্রিক প্রভাব দেখা দিয়েছে।

ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচের জন্য অতিরিক্ত যাতায়াত ও হোটেল ব্যবস্থার কারণে খরচও বেড়ে গেছে। অস্ট্রেলিয়ার পত্রিকা জানিয়েছে, যদি ভারত থেকে এই দুটি বড় প্রতিযোগিতা সরানো হয়, তাহলে আয়োজনের দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকবে অস্ট্রেলিয়া। দেশটি এর আগে ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ সফলভাবে আয়োজন করেছিল।

গত রোববার ভারতীয় দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে শ্রীলঙ্কার কলম্বোতে যেতে হয়েছিল। এশিয়া কাপেও পাকিস্তান তাদের দেশে খেললেও ভারতের বিপক্ষে ম্যাচের জন্য কলম্বোতে যেতে হয়েছে। একইভাবে বাংলাদেশও এবার নিরপেক্ষ দেশে খেলতে চেয়েছিল, তবে আইসিসি তাদের দাবিটিকে বাতিল করে দিয়েছে।

আইসিসি এই জটিলতা এড়াতে চাইছে। ফলে ভারতে টুর্নামেন্ট আয়োজন না করার সিদ্ধান্ত আসতে পারে। তবে ভারতে খেলা হলে আইসিসির কোষাগারে বড় অর্থ যোগ হওয়ার সম্ভাবনা থাকায় অনেকের ধারণা, সংস্থাটি ভারতের সব প্রতিযোগিতা সরিয়ে দিতে পারবে না।

এই পদক্ষেপ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রভাব এবং আয়োজক দেশ হিসেবে তার গুরুত্বকে প্রভাবিত করতে পারে। তবে নিরাপত্তা ও যাতায়াতের বিষয়গুলো বিবেচনায় রেখে আইসিসি ভারতে বড় টুর্নামেন্ট আয়োজন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের পথে এগোচ্ছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে
ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে