• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
রোজার সময়সূচিতে প্রধানমন্ত্রীর সময়মতো উপস্থিতি ও মন্ত্রীদের উপস্থিতির খোঁজখবর পদত্যাগ করলেন ঢাবি উপাচার্য শহীদ মিনারে ‘জয় বাংলা’ স্লোগান, ২ আ'লীগ নেতা আটক কৃষি কার্ডের মাধ্যমে কৃষকদের হাতে পৌঁছাবে রাষ্ট্রীয় সহায়তা: তথ্যমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক মোহাম্মদপুরে চুরি-ছিনতাই রোধে ববি হাজ্জাজের নতুন পদক্ষেপ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ যাত্রাবাড়ীতে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ২ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়! মুখ খুললেন মেহজাবীন উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালীতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

৫০ লাখ চাঁদা দাবি: হামলার অভিযোগে গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি    ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১০ এ.এম.
ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রাম নগরে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে এক ব্যক্তিকে মারধরের অভিযোগে আহমেদ কবির নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আহমেদ কবির নিজেকে সাংবাদিক পরিচয় দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাটি ঘটে গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন গরীবউল্ল্যাহ হাউজিং সোসাইটির ডেবারপাড় এলাকায়। মারধরের শিকার ব্যক্তি মোহাম্মদ সিরাজ জায়গা–জমি বিক্রির মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন।

মোহাম্মদ সিরাজ অভিযোগ করে বলেন, “আমি বিভিন্ন এলাকায় জায়গা–জমি বিক্রির মধ্যস্থতা করি। কমিশনের টাকা পাই। তিন–চার মাস আগে আহমেদ কবিরের সঙ্গে পরিচয়ের পর থেকেই সে আমার কাছে টাকা দাবি করে আসছিল। সম্প্রতি সরাসরি ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে।”

তিনি আরও বলেন, “বুধবার রাতে বাজারে যাওয়ার সময় বাসার নিচে আহমেদ কবিরের নেতৃত্বে চার–পাঁচজন আমাকে আটকে চাঁদা চায়। টাকা দিতে অস্বীকৃতি জানালে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে আমাকে তুলে নেওয়ারও চেষ্টা করা হয়।” স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা হুমকি দিয়ে সরে পড়ে বলে জানান তিনি।

পরে প্রতিবেশীদের সহায়তায় মোহাম্মদ সিরাজ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। এ ঘটনায় তিনি শুক্রবার খুলশী থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম বলেন, “চাঁদাবাজির অভিযোগে মামলার প্রধান আসামি আহমেদ কবিরকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মাসুদ কামাল বলেন, “আহমেদ কবির লোকজন নিয়ে ভুক্তভোগীর বাসার নিচে গিয়ে অতর্কিত হামলা করেন এবং তুলে নেওয়ার চেষ্টা করেন। তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিতেন। তদন্তের স্বার্থে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

পুলিশ জানায়, গ্রেপ্তার আহমেদ কবিরকে শনিবার বিকেলে নগরের লালখান বাজার এলাকা থেকে আটক করা হয়। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

ভিওডি বাংলা/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে আইন প্রয়োগে ‘অন্ধভাবে’ এগোনোর নির্দেশ সমাজকল্যাণ মন্ত্রীর
নবাবগঞ্জে আইন প্রয়োগে ‘অন্ধভাবে’ এগোনোর নির্দেশ সমাজকল্যাণ মন্ত্রীর
ভাঙ্গুড়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
ভাঙ্গুড়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
সরকারি বেতন-ভাতা নেবেন না কৃষিমন্ত্রী আমিন-উর-রশীদ
সরকারি বেতন-ভাতা নেবেন না কৃষিমন্ত্রী আমিন-উর-রশীদ