• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

যাত্রাবাড়ীতে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক    ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৪ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী মীরহাজারীবাগে একটি যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে। গুরুতর আহতদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন— আজিজুল ইসলাম (৫৮) ও সাইফুল ইসলাম (৫৫)। আজিজুল ইসলাম একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত ছিলেন এবং গেন্ডারিয়া সতীশ সরকার রোডে পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন। তার বাবার নাম সালামৃধা। সাইফুল ইসলাম একটি মোটরের দোকানে কর্মরত ছিলেন এবং তিনি ও তার পরিবারও গেন্ডারিয়া সতীশ সরকার রোডে ভাড়া থাকতেন। তার বাবার নাম লোকমান খন্দকার।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় দ্রুতগতিতে আসা বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের প্রভাবে লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, “যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আহত দুইজনকে জরুরি বিভাগে নেওয়া হয়েছিল। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেছেন। মরদেহ দুটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।”

ভিওডি বাংলা/এমএস   

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী