• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মোহাম্মদপুরে চুরি-ছিনতাই রোধে ববি হাজ্জাজের নতুন পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক    ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১২ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় চুরি ও ছিনতাই প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পরিকল্পনা ঘোষণা করেছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

রোববার (২২ ফেব্রুয়ারি) জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে নির্বাচনের দিন বিরোধী দলের সঙ্গে সংঘর্ষে আহতদের দেখতে গিয়ে তিনি এ তথ্য জানান।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রতিমন্ত্রী বলেন, “আমি অপপ্রচার নিয়ে চিন্তিত না। ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জয়ী হওয়ার আগে অনেক চড়াই-উতরাই পেরিয়ে আসতে হয়েছে। প্রতিপক্ষ কেন্দ্র দখলের চেষ্টা করেছে। এই হামলাকে আমরা আইন ছাড়া ছেড়ে দেব না। প্রত্যেক আহত কর্মীর বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, সেনা ক্যাম্প সরে যাওয়ায় এলাকার পুলিশের কার্যকারিতা বাড়াতে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। মোহাম্মদপুর ও আদাবর এলাকায় চুরি-ছিনতাই প্রতিরোধে ৫৫০টি সিসিটিভি স্থাপন করা হবে, বসিলায় নতুন পুলিশ ক্যাম্প গঠন, ২০টি পুলিশ বক্স স্থাপন এবং টহল গাড়ির সংখ্যা বৃদ্ধি করা হবে।

ভিওডি বাংলা/এমএস


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা-১৫ আসনের সংকট নিরসনে এক মঞ্চে সরকার-বিরোধী দল
ঢাকা-১৫ আসনের সংকট নিরসনে এক মঞ্চে সরকার-বিরোধী দল
ছবি: ভিওডি বাংলা
ধানমন্ডি-কাকলি স্কুলের সামনে ডিএসসিসির অভিযান
ঢাকায় বিকল্প বাস টার্মিনাল ও অস্থায়ী বাসডিপোর সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। ছবি: ভিওডি বাংলা
ঢাকার বিকল্প বাস টার্মিনালের সম্ভাব্য স্থান পরিদর্শন