• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
শপথ নিয়েছি দুর্নীতি করব না, করতেও দেব না: শিক্ষামন্ত্রী রোজার সময়সূচিতে প্রধানমন্ত্রীর সময়মতো উপস্থিতি ও মন্ত্রীদের উপস্থিতির খোঁজখবর পদত্যাগ করলেন ঢাবি উপাচার্য শহীদ মিনারে ‘জয় বাংলা’ স্লোগান, ২ আ'লীগ নেতা আটক কৃষি কার্ডের মাধ্যমে কৃষকদের হাতে পৌঁছাবে রাষ্ট্রীয় সহায়তা: তথ্যমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক মোহাম্মদপুরে চুরি-ছিনতাই রোধে ববি হাজ্জাজের নতুন পদক্ষেপ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ যাত্রাবাড়ীতে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ২ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়! মুখ খুললেন মেহজাবীন

টর্চ লাইট জ্বালিয়ে দু’পক্ষের সংঘর্ষ, শতাধিক বিস্ফোরণ

মাদারীপুর প্রতিনিধি    ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৮ এ.এম.
ছবি: সংগৃহীত

আধিপত্য বিস্তার নিয়ে পুরোনো বিরোধের জেরে রাতভর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। টানা চার ঘণ্টা ধরে চলা সংঘর্ষে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ৯টা থেকে রাত ১টা পর্যন্ত সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের সময় হাতবোমা বিস্ফোরণের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক–এ ছড়িয়ে পড়ে, যা দ্রুত ভাইরাল হলে এলাকাজুড়ে উদ্বেগ তৈরি হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামের আক্তার হাওলাদার ও হাসান মুন্সি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। এ নিয়ে এর আগেও কয়েক দফা দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।

এর ধারাবাহিকতায় শনিবার রাত ৯টা থেকে শুরু হয়ে টানা চার ঘণ্টা দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষ মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানা গেছে। সংঘর্ষে অন্তত ২ জন আহত হন। পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন।

মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মূলত এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষে জড়ায় দুইপক্ষ।’

ভিওডি বাংলা/এমএস  


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে আইন প্রয়োগে ‘অন্ধভাবে’ এগোনোর নির্দেশ সমাজকল্যাণ মন্ত্রীর
নবাবগঞ্জে আইন প্রয়োগে ‘অন্ধভাবে’ এগোনোর নির্দেশ সমাজকল্যাণ মন্ত্রীর
ভাঙ্গুড়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
ভাঙ্গুড়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
সরকারি বেতন-ভাতা নেবেন না কৃষিমন্ত্রী আমিন-উর-রশীদ
সরকারি বেতন-ভাতা নেবেন না কৃষিমন্ত্রী আমিন-উর-রশীদ