• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য: প্রধানমন্ত্রী রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ইরানে বিক্ষোভ-সম্পর্কিত মামলায় প্রথম মৃত্যুদণ্ড এনসিপি আমাকে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হতে বলেছে: আসিফ মাহমুদ ট্রাম্পের নতুন বৈশ্বিক শুল্ক কার্যকর হলো ১০ শতাংশ হারে বন্ধ আ. লীগ কার্যালয়ের গেটে জাতীয় পতাকা উত্তোলন ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রাষ্ট্রপতির সাক্ষাৎকারের প্রতিক্রিয়া জানালেন জামায়াত আমির ওড়না পেঁচিয়ে গৃহবধুর আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় বিজিবির টহলে বিপুল মাদকদ্রব্য আটক

জামায়াতের মতো পাত্রী চাই : সালাহ উদ্দীন আম্মার

ভিওডি বাংলা ডেস্ক    ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫১ পি.এম.
রাকসু জিএস সালাহ উদ্দীন আম্মার। ছবি: সংগৃহীত

প্রধান বিরোধী দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী-র ভূমিকার সমালোচনা করেছেন রাকসু জিএস সালাহ উদ্দীন আম্মার।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি ব্যঙ্গাত্মক ভাষায় লিখেছেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের ইতিহাসে সবচেয়ে ‘কিউট’ বিরোধী দল! আমরা জেন-জি এমন বউ চাই—দিনে যা খুশি করব, রাতে ফুল নিয়ে হাজির হব, একটু রোমান্টিক হাসি, সব মাফ! সকাল হলেই আবার আগের কাজ শুরু। বউ চুপ থাকবে… কথা বললেই ডিভোর্সের ভয়!’

আম্মার আরও বলেন, ‘রাজনীতিটাও যেন কিউট মডেলে চলে গেছে। ক্ষমতাসীন দল হরতাল ডাকছে আর বিরোধী দল নতুন বউয়ের মতো—জামাইয়ের সঙ্গে বেয়াদবি করতে চাইছে না!’

আক্ষেপ প্রকাশ করে তিনি লেখেন, ‘কী আজব এক দেশে জন্ম নিলাম! এখানে ভূমিকা উল্টে যায়, দায়িত্ব উল্টে যায়, কিন্তু নাটক বন্ধ হয় না।’

সবশেষে উপহাস করে তিনি মন্তব্য করেন, ‘জামায়াতে ইসলামীর মতো আমার একটা পাত্রী লাগবে। আমি এমন পাত্রীর সন্ধানে আছি—সারাদিন বাইরে বাইরে থাকব, বিরোধী দলের কোনো চাপ থাকবে না। সন্ধানে থাকলে জানাবেন প্লিজ।’

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারেক রহমানকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন জাইমা
তারেক রহমানকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন জাইমা
১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন
১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন
‘ভেবেছিলাম প্রেস সচিবের দায়িত্ব ছাড়লে ফলোয়ার কমবে, আসলে বেড়েছে’
‘ভেবেছিলাম প্রেস সচিবের দায়িত্ব ছাড়লে ফলোয়ার কমবে, আসলে বেড়েছে’