• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিভ্রান্তি এড়াতে সতর্কতা

সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়লেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

নিজস্ব প্রতিবেদক    ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪২ পি.এম.
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার তার ফেসবুক ও ইনস্টাগ্রাম একাউন্ট ডি-এক্টিভেট করেছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে নিজে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান একথা জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তি এবিএম আবদুস সাত্তার বলেছেন, দেশের সর্বসাধারণ ও সকল মিডিয়াকে জানাচ্ছি যে, আমি এবিএম আবদুস সাত্তার, মাননীয় প্রধানমন্ত্রীর মূখ্য সচিব, আমার ব্যক্তিগত ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছি এবং উক্ত একাউন্টসমূহ ডিএক্টিভেট কর হয়েছে।

 এমতাবস্থায় আমার নাম ও পদবী ব্যবহার করে যে কোনো ব্যক্তি জ্বাল সোশ্যাল মিডিয়া একাউন্ট তৈরি বা ব্যবহার করে এর মাধ্যমে বিভ্রান্তি, অসংহতিপূর্ণ তথ্য বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার জন্য আমি দায়ী থাকব না। জনসাধারণকে সর্তক করা হচ্ছে যে, উক্ত জাল একাউন্ট ব্যবহারের ঘটনা ধরা পড়লে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, জনগণ ও মিডিয়াকে অনুরোধ করা হচ্ছে, শুধুমাত্র অফিশিয়াল সূত্র থেকে তথ্য গ্রহনের জন্য সর্তক থাকুন।

ভিওডি বাংলা/সবুজ/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাচাই ছাড়া পদক্ষেপ না নেওয়ার আহ্বান মাহদী আমিনের
যাচাই ছাড়া পদক্ষেপ না নেওয়ার আহ্বান মাহদী আমিনের
ছাত্রদলে গুপ্ত ছাত্রলীগ ঢুকে ডুগডুগি বাজাচ্ছে: ব্যারিস্টার ফুয়াদ
ছাত্রদলে গুপ্ত ছাত্রলীগ ঢুকে ডুগডুগি বাজাচ্ছে: ব্যারিস্টার ফুয়াদ
যে কারণে স্বেচ্ছায় পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী
যে কারণে স্বেচ্ছায় পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী