• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য: প্রধানমন্ত্রী রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ইরানে বিক্ষোভ-সম্পর্কিত মামলায় প্রথম মৃত্যুদণ্ড এনসিপি আমাকে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হতে বলেছে: আসিফ মাহমুদ ট্রাম্পের নতুন বৈশ্বিক শুল্ক কার্যকর হলো ১০ শতাংশ হারে বন্ধ আ. লীগ কার্যালয়ের গেটে জাতীয় পতাকা উত্তোলন ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রাষ্ট্রপতির সাক্ষাৎকারের প্রতিক্রিয়া জানালেন জামায়াত আমির ওড়না পেঁচিয়ে গৃহবধুর আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় বিজিবির টহলে বিপুল মাদকদ্রব্য আটক

সাড়ে চার বছর পর দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক    ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১১ পি.এম.
দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

নিজেদের মাটিতে ২০২৬-২০২৭ মৌসুমের আন্তর্জাতিক সূচি চূড়ান্ত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। সাড়ে চার বছর পর আবারও আফ্রিকার দেশটিতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। পূর্ণাঙ্গ এই সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা।

দক্ষিণ আফ্রিকার বিখ্যাত ভেন্যু জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও এবারই প্রথম সেখানে টেস্ট খেলবে বাংলাদেশ।

১৫ নভেম্বর জোহানেসবার্গ টেস্ট দিয়েই শুরু হবে বাংলাদেশের প্রোটিয়া অভিযান। দ্বিতীয় ও শেষ টেস্ট ২৩ নভেম্বর থেকে সেঞ্চুরিয়নে মাঠে গড়াবে। দুই ম্যাচই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাধীন।

১ ডিসেম্বর ইস্ট লন্ডনে অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। ৪ ও ৭ ডিসেম্বর যথাক্রমে গেবেখা ও কেপটাউনে হবে শেষ দুই ওয়ানডে।

টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ ১০, ১২ ও ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ভেন্যু যথাক্রমে কিম্বার্লি, বেনোনি ও সেঞ্চুরিয়ন।

বাংলাদেশ দল সর্বশেষ ২০২২ সালে দক্ষিণ আফ্রিকা সফর করেছিল। সেবার টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হলেও ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছিল টাইগাররা।

সফরসূচি

১ম টেস্ট: ১৫–১৯ নভেম্বর, জোহানেসবার্গ

২য় টেস্ট: ২৩–২৭ নভেম্বর, সেঞ্চুরিয়ন

১ম ওয়ানডে: ১ ডিসেম্বর, ইস্ট লন্ডন

২য় ওয়ানডে: ৪ ডিসেম্বর, গেবেখা

৩য় ওয়ানডে: ৭ ডিসেম্বর, কেপটাউন

১ম টি-টোয়েন্টি: ১০ ডিসেম্বর, কিম্বার্লি

২য় টি-টোয়েন্টি: ১২ ডিসেম্বর, বেনোনি

৩য় টি-টোয়েন্টি: ১৩ ডিসেম্বর, সেঞ্চুরিয়ন

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বড় ব্যবধানে বাংলাদেশের হার, চ্যাম্পিয়ন ভারত
বড় ব্যবধানে বাংলাদেশের হার, চ্যাম্পিয়ন ভারত
ভারতকে ১৩৪ রানেই থামিয়ে দিল বাংলাদেশ
ভারতকে ১৩৪ রানেই থামিয়ে দিল বাংলাদেশ
রোনালদোর জোড়া গোলে শীর্ষে আল নাসর
রোনালদোর জোড়া গোলে শীর্ষে আল নাসর