• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

বিশ্বকাপে একই গ্রুপে বাংলাদেশ-পাকিস্তান-ভারত

স্পোর্টস ডেস্ক    ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪০ পি.এম.
ছবি: সংগৃহীত

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এবার ইংল্যান্ডের মাটিতে লাল-সবুজের প্রতিনিধিরা লড়াই করবে। বাছাইপর্বে সাত ম্যাচের সাতটিতেই জয়ী হয়ে, অপরাজিত হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে টাইগ্রেসরা।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আসন্ন বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে। ঘোষিত সূচি অনুযায়ী, বাংলাদেশ গ্রুপ ‘এ’-তে রয়েছে, যেখানে আছে ভারত, পাকিস্তান, ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবং নেদারল্যান্ডস।

গ্রুপ ‘বি’-তে খেলবে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। ১২ জুন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এজবাস্টনে মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। টাইগ্রেসদের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১৪ জুন, একই ভেন্যুতে নেদারল্যান্ডসের বিপক্ষে। এদিন ডাচ মেয়েরা প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে।

গ্রুপপর্ব চলবে ১২ থেকে ২৮ জুন পর্যন্ত। এরপর দ্য ওভালে ৩০ জুন ও ২ জুলাই সেমিফাইনাল, এবং ৫ জুলাই লর্ডসে ফাইনাল অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের ম্যাচসূচি:

১৪ জুন – বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস, এজবাস্টন (বিকাল ৩:৩০)

১৭ জুন – বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া, হেডিংলি (বিকাল ৩:৩০)

২০ জুন – বাংলাদেশ বনাম পাকিস্তান, হ্যাম্পশায়ার বোল (সন্ধ্যা ৭:৩০)

২৫ জুন – বাংলাদেশ বনাম ভারত, ওল্ড ট্রাফোর্ড (সন্ধ্যা ৭:৩০)

২৮ জুন – বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, লর্ডস (বিকাল ৩:০০)

ভিওডি বাংলা/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার