• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সভা দুপুরে

নিজস্ব প্রতিবেদক    ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৯ পি.এম.
প্রধানমন্ত্রী-ছবি: সংগৃহীত

দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারকে সহায়তা দিতে ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি নিয়ে আজ বিশেষ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।

সকাল সাড়ে ১০টায় নিউমুরিং টার্মিনাল সংক্রান্ত একটি সভায় অংশ নেওয়ার পর দুপুর ১২টায় তিনি ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবেন। সভায় অর্থ, পররাষ্ট্র, আইন, খাদ্য ও কৃষি মন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এছাড়া বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর চেয়ারম্যানও সভায় অংশ নেবেন।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নির্বাচিত দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারকে নিয়মিত নগদ সহায়তা দেওয়া হবে। মূল্যস্ফীতির চাপে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে স্বস্তি দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষভাবে পরিবারের নারী সদস্য বা গৃহকর্ত্রীর হাতে সহায়তার অর্থ পৌঁছে দেওয়ার কথা ভাবা হচ্ছে।

কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে ১৫ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। প্রথম ধাপে দেশের নির্দিষ্ট কিছু এলাকায় পাইলট প্রকল্প হিসেবে কার্যক্রম শুরু হবে। পরে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে উপকারভোগীদের তালিকা প্রণয়ন করে ধাপে ধাপে সারা দেশে কর্মসূচি সম্প্রসারণ করা হবে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
তারেক রহমানকে ঈদশুভেচ্ছা জানিয়ে মোদির চিঠি
তারেক রহমানকে ঈদশুভেচ্ছা জানিয়ে মোদির চিঠি
নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধ করা হবে
নৌপরিবহন প্রতিমন্ত্রী নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধ করা হবে