• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান পরীমণি ইস্যুতে চাকরি হারালেন এডিসি সাকলায়েন

আমি না থাকলে ভারত-পাকিস্তানের ৩ কোটি ৫০ লাখ মানুষ নিহত হতো: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক    ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫২ পি.এম.
ছবি: সংগৃহীত

জম্মু-কাশ্মিরের পেহেলগামে ২০২৫ সালের মে মাসে ভারতের ও পাকিস্তানের মধ্যে যে সংঘাত ঘটেছিল, তা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ না থাকলে কমপক্ষে ৩ কোটি ৫০ লাখ মানুষের প্রাণহানি ঘটতে পারত। যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে মঙ্গলবার অনুষ্ঠিত স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে এই দাবি করেন ট্রাম্প।

ভাষণে ট্রাম্প বলেন, “আমরা গর্বের সঙ্গে বলতে পারি যে যুক্তরাষ্ট্রের ভেতরে এবং বাইরে মার্কিন নাগরিকদের নিরাপত্তা আমরা আরও সুরক্ষিত করেছি। আমি ক্ষমতা নেওয়ার প্রথম দশ মাসে ৮টি যুদ্ধ থামিয়েছি। পাকিস্তান-ভারত যুদ্ধ সেসবের মধ্যে একটি। যদি আমি না থাকতাম, পাকিস্তান এবং ভারত পরমাণু যুদ্ধে জড়িয়ে পড়ত।”

তিনি আরও বলেন, “পাকিস্তানের প্রধানমন্ত্রী নিজে আমাকে এ কথা বলেছেন। তিনি উল্লেখ করেছেন, এই হস্তক্ষেপের মাধ্যমে আমি দু’দেশের কমপক্ষে ৩৫ মিলিয়ন মানুষের জীবন বাঁচিয়েছি।”

উল্লেখ্য, ২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু-কাশ্মিরের অনন্তনাগ জেলার পেহেলগাম উপজেলার বাইসরন উপত্যকায় বন্দুকধারী সন্ত্রাসীদের হামলায় ২৫ জন ভারতীয় নাগরিক নিহত হন। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ার পর ৪ মে ভারত পাকিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করে।

ভারতের সেনা অভিযানের জবাবে পাকিস্তান ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’ শুরু করে। চার দিন চলার পর উভয় দেশ যুদ্ধবিরতিতে যায়।

ট্রাম্প এর আগেও একাধিকবার দাবি করেছেন যে তার একক কূটনৈতিক প্রচেষ্টায় এই যুদ্ধবিরতি সম্ভব হয়েছে। পাকিস্তানের সরকারও এটি সমর্থন করেছে, যদিও ভারত এখনো ট্রাম্পের এই দাবিকে স্বীকৃতি দেয়নি।

ভাষণে ট্রাম্প বলেন, “এখন আমার লক্ষ্য হলো নবম যুদ্ধ—রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংঘাতের অবসান ঘটানো। যদি আমি প্রেসিডেন্ট থাকতাম, এই যুদ্ধটি ঘটত না।”

সূত্র: এএফপি

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের