• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দেশজুড়ে নদী-খাল পুনঃখননে নতুন দায়িত্বে মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক    ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৩ এ.এম.
মির্জা আব্বাস উদ্দিন আহমেদ-ছবি: সংগৃহীত

সরকার দেশজুড়ে নদী, খাল ও জলাশয় খনন ও পুনঃখনন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ৮ সদস্যের একটি উচ্চপর্যায়ের সেল গঠন করেছে। এতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে সভাপতি করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, সেলটির মূল দায়িত্ব হবে নদী, খাল ও জলাশয় খননের জন্য একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন এবং সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোর চলমান প্রকল্পগুলোর মধ্যে কার্যকর সমন্বয় সাধন করা।

৮ সদস্যের এ সেলে সদস্য হিসেবে থাকবেন ভূমি, কৃষি, স্থানীয় সরকার, পানি সম্পদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবরা। এছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক সদস্য হিসেবে যুক্ত থাকবেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

সেলটি খনন কার্যক্রম নিয়মিত পর্যালোচনা করবে এবং বাস্তবায়নে উদ্ভূত সমস্যার সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবে। একই সঙ্গে জনসম্পৃক্ততা বাড়াতে সচেতনতামূলক ও প্রচার কার্যক্রম গ্রহণের কথাও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

প্রয়োজনবোধে সদস্যরা পারস্পরিক আলোচনার মাধ্যমে নতুন সদস্য কো-অপ্ট করতে পারবেন। সেলের কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় সচিবালয় সহায়তা পানি সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রদান করা হবে। সংশ্লিষ্টরা আশা করছেন সরকারের এ উদ্যোগের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, পানি সংরক্ষণ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে ফল বদলানো হয়েছে’: জামায়াত আমির
‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে ফল বদলানো হয়েছে’: জামায়াত আমির
রাষ্ট্রপতির অভিশংসন ও গ্রেপ্তার দাবি নাহিদের
রাষ্ট্রপতির অভিশংসন ও গ্রেপ্তার দাবি নাহিদের
বাজার মনিটরিং জোরদার, সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর বার্তা ইশরাকের
বাজার মনিটরিং জোরদার, সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর বার্তা ইশরাকের