• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

আইনশৃংখলা রক্ষা ও চাঁদাবাজি প্রতিরোধে কঠোর নির্দেশনা শ্রমিকদলের

নিজস্ব প্রতিবেদক    ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৮ পি.এম.
জাতীয়তাবাদী শ্রমিক দল। ছবি: সংগৃহীত

দেশে আইনশৃংখলা রক্ষা ও চাঁদাবাজি প্রতিরোধে সংশ্লিষ্ট সকল ইউনিটের দায়িত্বপ্রাপ্ত নেতাদের কঠোর নির্দেশনা দিয়েছে জাতীয়তাবাদী শ্রমিক দল।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দলটির প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু স্বাক্ষরিত এক নোটিশে এ কথা জানানো হয়েছে। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশনায় এমন উদ্যোগ বলে জানিয়েছে শ্রমিক দল। শ্রমিক দল, 

এর আগে সম্মিলিত শ্রমিক পরিষদের প্রধান সমন্বয়কারী ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য শ্রমিক নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাসকে ডেকে নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে শিমুল বিশ্বাসকে কঠোর নির্দেশনা প্রদান করেন প্রধানমন্ত্রী।

বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলদের কাছে পাঠানো শ্রমিক দলের নোটিশে বলা হয়, অফিস আদালতের শ্রমিক-কর্মচারী, যানবাহনের যাত্রী ও পথচারী এবং সর্বসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মিল-কলকারখানা, যানবাহন ফুটপাত, দোকানপাট, অফিস-আদালতপাড়া ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত সকল শ্রমিক-কর্মচারী ভাইবোনদের প্রতি নির্দেশক্রমে অনুরোধ জানানো যাচ্ছে যে, দেশে প্রচলিত আইনশৃঙ্খলা পরিপন্থী যেকোনো ধরনের কর্মকাণ্ড বিশেষ করে বিশৃঙ্খলা সৃষ্টি, চাঁদাবাজিসহ সকল প্রকার অবৈধ কার্যকলাপ থেকে নিজে বিরত থাকুন এবং অন্যকেও বিরত রাখুন।

পাশাপাশি আশপাশে সংঘটিত যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত অবহিত করুন এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করার জন্য আহ্বান জানানো হচ্ছে।

নোটিশে আরো বলা হয়, এ বিষয়ে সাংগঠনিক পদক্ষেপ গ্রহণের জন্য জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় ও সকল পর্যায়ের নেতাকর্মীদের করণীয় নির্ধারণের জন্য সকল ইউনিট ও বিভাগীয় কমিটিকে জরুরি সভা আয়োজনের জন্য নির্দেশ ক্রমে অনুরোধ করা যাচ্ছে। 

এছাড়াও প্রতিটি বিভাগীয় পর্যায়ের সভায় জাতীয়তাবাদী শ্রমিকদল ও সম্মিলিত শ্রমিক পরিষদের প্রধান সমন্বয়কারী এবং সংসদীয় আসন ৭২(পাবনা-৫), এর সংসদ সদস্য, এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত থাকবেন বলে নোটিশে উল্লেখ করা হয়।

ভিওডি বাংলা/সবুজ/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের