• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নবাবগঞ্জে মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ইউএনও’র

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি    ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪০ পি.এম.
নবাবগঞ্জ উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির বৈঠক। ছবি: ভিওডি বাংলা

মাদক ও অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিল্লুর রহমান বৃহস্পতিবার (২৬ ফ্রেব্রয়ারি) সকালে উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে তিনি এ ঘোষণা দেন। 

এ সময় তিনি বলেন, উপজেলায় সম্প্রতি মাদকের ভয়াবহ অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। আমরা প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও অভিভাবকদের সাথে নিয়ে অভিভাবক সমাবেশ, সামাজিক ও রাজনৈতিক গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে সচেতনতামূলক কর্মসূচি পালন করব। একই সাথে আমরা মাদকের অপরাধে যারা বেশি বেপরোয়া, তাদের আইনের আওতায় নিয়ে আসব।

তিনি আরও বলেন, অবৈধভাবে বালু উত্তোলন জুয়া ও মাদকের বিরুদ্ধে আমরা সম্পূর্ণ জিরো টলারেন্স নীতিতে আছি। ইতোমধ্যে উপজেলায় মাদক সেবনের দায়ে আমরা প্রতিদিনই প্রায় মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ড প্রদান করেছি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া আমরা মাদকের বিরুদ্ধে আরো বড় অভিযান পরিচালনা করতে চাই।

উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান বলেন, মাদক জুয়া ও অবৈধভাবে বালু উত্তোলন রোধে আমাদের পুলিশ প্রশাসন কাজ করছে। তারা এ বিষয়ে আরো নজরদারি বাড়াবে। যেখান থেকে বালু উত্তোলন, জুয়া ও মাদক সেখানেই আমরা অভিযান পরিচালনা করে জরিমানা ও দণ্ড প্রদান করব। কাউকে ছাড় নয়।

এছাড়াও আইনশৃঙ্খলা কমিটির সদস্যসহ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- থানার অফিসার ইনচার্জ ওসি মিন্টু দে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী ও নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মতিয়ার রহমান ও নির্বাচন অফিস, সমবায়, আনসার ও ভিডিপি, হিসাবরক্ষণ ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়সহ বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রতিনিধি, কর্মকর্তা ও কর্মচারীগণ।

ভিওডি বাংলা/অলিউর রহমান মিরাজ/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গুড়ায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
ভাঙ্গুড়ায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
বান্দরবানে পাহাড়ের নিচ থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার
বান্দরবানে পাহাড়ের নিচ থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার
চট্টগ্রাম টেরিবাজারে বাণিজ্যিক ভবনে আগুন, নিহত ২
চট্টগ্রাম টেরিবাজারে বাণিজ্যিক ভবনে আগুন, নিহত ২