• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রতিষ্ঠাবার্ষিকীতে এনসিপির ১০ দিনের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক    ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৯ পি.এম.
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকায় আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এ ঘোষণা দেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

তিনি বলেন, সংসদের প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতির অভিসংশনের প্রস্তাব উত্থাপনের বিষয়ে ১১ দলীয় জোট ইতিবাচক রয়েছে। জোটভুক্ত সব দল এ প্রস্তাবের পক্ষে থাকবে বলে তারা আশা করছেন।

‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’ স্লোগানকে সামনে রেখে ঘোষিত ১০ দিনের কর্মসূচির মধ্যে রয়েছে ইফতার মাহফিল, সমাবেশ, ডকুমেন্টারি ও চিত্র প্রদর্শনীসহ বিভিন্ন আয়োজন।

আগামী ২৮ ফেব্রুয়ারি ‘বিপ্লব | বিকল্প | বিনির্মাণ’ এই আদর্শ ধারণ করে জুলাই শহীদ পরিবার, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের নেতা, গণমাধ্যমকর্মী ও অ্যাক্টিভিস্ট এবং সারা দেশের জেলা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এদিন গত এক বছরের কর্মসূচি নিয়ে ডকুমেন্টারি ও চিত্র প্রদর্শনীও করা হবে।

বিভাগীয় ইফতার কর্মসূচি

২ মার্চ (১২ রমজান): চট্টগ্রাম

৩ মার্চ (১৩ রমজান): কুমিল্লা

৪ মার্চ (১৪ রমজান): সিলেট

৫ মার্চ (১৫ রমজান): ময়মনসিংহ

৬ মার্চ (১৬ রমজান): ঢাকা

৭ মার্চ (১৭ রমজান): ফরিদপুর

৮ মার্চ (১৮ রমজান): বরিশাল

৯ মার্চ (১৯ রমজান): খুলনা

১০ মার্চ (২০ রমজান): রাজশাহী

১১ মার্চ (২১ রমজান): রংপুর

১২ মার্চ (২২ রমজান): ঢাকা মহানগর

১৩ মার্চ (২৩ রমজান): ঢাকা মহানগর উত্তর

১৪ মার্চ (২৪ রমজান): ঢাকা মহানগর দক্ষিণ

আরিফুল ইসলাম আদীব জানান, ২৮ ফেব্রুয়ারি আবাহনী ক্লাব মাঠ–এ প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ ও ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে নাহিদ ইসলাম, মামুনুল হক এবং ঢাকা-১২ আসনের সংসদ সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন।

এক বছর পূর্তি উপলক্ষে আবাহনী মাঠে ইফতার ও দোয়া মাহফিলের পাশাপাশি চিত্রপ্রদর্শনীরও আয়োজন করা হবে বলে জানান তিনি।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে ফল বদলানো হয়েছে’: জামায়াত আমির
‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে ফল বদলানো হয়েছে’: জামায়াত আমির
রাষ্ট্রপতির অভিশংসন ও গ্রেপ্তার দাবি নাহিদের
রাষ্ট্রপতির অভিশংসন ও গ্রেপ্তার দাবি নাহিদের
বাজার মনিটরিং জোরদার, সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর বার্তা ইশরাকের
বাজার মনিটরিং জোরদার, সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর বার্তা ইশরাকের