• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুলাই শহীদদের স্মরণসভা ৪ জুলাই, থাকবেন প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী সরকার মূল্যবোধভিত্তিক শিক্ষাব্যবস্থা পুনর্গঠন করতে চায়: মাহ্‌দী আমিন দেশে হামের উপসর্গে একদিনে ৫ শিশুর মৃত্যু জীবনের সব পর্যায়ে কবি নজরুলের প্রভাব অপরিসীম: প্রধানমন্ত্রী ৩৫৭ টাকা কমিয়ে এলপিজির নতুন দাম ঘোষণা নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিকল্পনা অনুযায়ী পদ্মা রেল সেতুর মাটি অপসারণ চলছে: রবিউল আলম ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের বাধা কাটল

এপস্টেইনের অপরাধ সম্পর্কে ‘কোনো ধারণা ছিল না’: হিলারি ক্লিনটন

আন্তর্জাতিক ডেস্ক    ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৯ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জেফ্রি এপস্টেইন কাণ্ডে নিজের অজ্ঞতার কথা জানিয়ে সত্য উদঘাটনের স্বার্থে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞাসাবাদের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

বৃহস্পতিবার কয়েক ঘণ্টার রুদ্ধদ্বার জবানবন্দি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হিলারি বলেন, পুরো সাক্ষ্য প্রকাশ করা হলে তাকে বাইরে এসে ব্যাখ্যা দিতে হতো না। তদন্ত চলাকালে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলায় হাউস ওভারসাইট কমিটির চেয়ারম্যান জেমস কোমারের প্রশংসাও করেন তিনি।

হিলারির অভিযোগ, রিপাবলিকান সদস্যরা এপস্টেইন বা তার সহযোগী ঘিসলেইন ম্যাক্সওয়েলকে নিয়ে অন্য সাক্ষীদের একই ধরনের প্রশ্ন করেননি।

এদিকে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন শুক্রবার কমিটির সামনে সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। তিনি আগেই জানিয়েছেন, এপস্টেইনের অপরাধ সম্পর্কে তার কোনো ধারণা ছিল না এবং দুই দশক আগে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। প্রেসিডেন্সি ছাড়ার পর দাতব্য কার্যক্রমের সূত্রে তাদের যোগাযোগ হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

শুরুর দিকে সাক্ষ্য দিতে অনাগ্রহী থাকলেও আদালত অবমাননার ঝুঁকি তৈরি হলে শেষ পর্যন্ত জবানবন্দি দিতে সম্মত হন ক্লিনটন দম্পতি। ট্রাম্পসহ সংশ্লিষ্ট সবাই এপস্টেইন ইস্যুতে সব ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন।

সাক্ষ্য শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া লিখিত বক্তব্যে হিলারি বলেন, তিনি কখনো এপস্টেইনের সঙ্গে দেখা করেছেন বলে মনে পড়ে না, তার বিমানেও ওঠেননি কিংবা দ্বীপ, বাসা বা অফিসে যাননি। তবে ম্যাক্সওয়েলের সঙ্গে কয়েকবার দেখা হয়েছিল এবং ২০১০ সালে তাদের মেয়ে চেলসি ক্লিনটনের বিয়েতে ম্যাক্সওয়েল উপস্থিত ছিলেন।

বন্ধ দরজার বৈঠকের ভেতর থেকে ছবি ফাঁস হওয়ায় কিছু সময়ের জন্য শুনানি স্থগিত করা হয়। ডেমোক্র্যাটদের অভিযোগ, কলোরাডোর কংগ্রেসওম্যান লরেন বোবার্ট নিয়ম ভেঙে ছবি তুলে তা এক রক্ষণশীল ইনফ্লুয়েন্সারের কাছে পাঠিয়েছেন। তবে বোবার্ট দাবি করেন, জবানবন্দি শুরুর আগেই ছবিটি তোলা হয়েছিল।

শুনানির বিরতিতে কমিটির শীর্ষ ডেমোক্র্যাট রবার্ট গার্সিয়া ২৪ ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ ও সম্পাদনাবিহীন ট্রান্সক্রিপ্ট প্রকাশের দাবি জানান। একই সঙ্গে ট্রাম্পকে দ্রুত কমিটির সামনে হাজির করার আহ্বানও জানান তিনি।

ডেমোক্র্যাট সদস্য ইয়াসামিন আনসারি পুরো প্রক্রিয়াকে “গুরুত্বহীন প্রহসন” আখ্যা দিয়ে বলেন, সত্য উদঘাটনের চেয়ে ছবি তোলাতেই রিপাবলিকানদের বেশি আগ্রহ ছিল।

এর আগে জার্মানির বার্লিনে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে হিলারি বলেন, তাদের লুকানোর কিছু নেই এবং এপস্টেইন–সংক্রান্ত সব নথি প্রকাশের পক্ষে তারা বহুবার আহ্বান জানিয়েছেন।

ভিওডি বাংলা/এমএস


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
পরমাণু স্থাপনায় প্রবেশাধিকার নিয়ে কঠোর অবস্থানে ইরান
ছবি: সংগৃহীত
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
ছবি: সংগৃহীত
গরু জবাই নিষেধাজ্ঞা নিয়ে সুপ্রিম কোর্টে বিজয় সরকার