আজ রাজধানীতে যেসব মার্কেট ও জাদুঘর বন্ধ থাকবে

রাজধানীতে দৈনন্দিন কাজের জন্য ঘর থেকে বের হলে কখনও কখনও দেখা যায়, প্রয়োজনীয় স্থাপনাগুলো বন্ধ থাকায় মূল্যবান সময় নষ্ট হয়। তাই আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কোন কোন মার্কেট ও জাদুঘর বন্ধ থাকবে, তা জানা জরুরি।
বন্ধ থাকবে শপিং সেন্টার ও বাজার:
আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চক বাজার, বাবু বাজার, নয়া বাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট।
বন্ধ থাকবে জাদুঘর:
সামরিক জাদুঘর (বিজয় সরণি): প্রতিদিন সকাল ১০:৩০ থেকে বিকেল ৪:০০ পর্যন্ত খোলা থাকে। বৃহস্পতিবার ও শুক্রবার সাপ্তাহিক বন্ধ।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর (আগারগাঁও): শনিবার থেকে বুধবার সকাল ৯:০০ থেকে বিকেল ৫:০০ পর্যন্ত খোলা থাকে। বৃহস্পতি ও শুক্রবার বন্ধ।
শিশু একাডেমি জাদুঘর (দোয়েল চত্বরের পাশে): রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯:০০ থেকে বিকেল ৫:০০ পর্যন্ত খোলা থাকে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।
ভিওডি বাংলা/এমএস







