• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান পরীমণি ইস্যুতে চাকরি হারালেন এডিসি সাকলায়েন

পাকিস্তানকে মোকাবিলায় ‘সুইসাইড স্কোয়াড’ গঠন করছে আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক    ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২২ পি.এম.
ছবি: সংগৃহীত

পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে নতুন ধরনের প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়েছে আফগানিস্তান। তার অংশ হিসেবে আফগান সেনাবাহিনী গঠন করেছে বিশেষ ‘সুইসাইড স্কোয়াড’, যা শত্রুর লক্ষ্যবস্তুতে আক্রমণের জন্য প্রস্তুত।

আফগান রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম বখতার নিউজ এজেন্সি শুক্রবার প্রকাশিত একটি ছবিতে সেনা ব্যাটালিয়নের উপস্থিতি দেখিয়েছে এবং আফগান সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, “এটি আফগান সেনাবাহিনীর সুইসাইড স্কোয়াড। এই স্কোয়াডের সেনারা এক্সপ্লোসিভ ভেস্ট এবং গাড়ি বোমায় সজ্জিত এবং শত্রুর লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য প্রস্তুত।”

গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দুই দেশ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সংঘাতের সূত্রপাত ঘটে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় ডুরান্ড লাইন এলাকায় পাক সেনাচৌকিগুলোকে লক্ষ্য করে আফগান বাহিনী অতর্কিত হামলা চালায়। এতে অন্তত ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয় এবং আরও কয়েকজনকে আটক করা হয়। রাত ১২টার দিকে আফগান সেনারা নিজ দেশে ফিরে আসে।

পাকিস্তান আফগানিস্তানের এই হামলার প্রতিশোধ হিসেবে রাত ৩টা ৪৫ মিনিটে ‘অপারেশন গজব-লিল হক’ শুরু করে। এই অভিযানে এ পর্যন্ত কমপক্ষে ১৩৩ আফগান সেনা নিহত এবং দুই শতাধিক আহত হয়েছেন।

সূত্র: এএফপি

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের