• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
১৫ দিনেই লক্ষ্যের পথে সরকার: মির্জা ফখরুল খুলনায় যুবদল নেতা খান মুরাদকে কুপিয়ে হত্যা ভালো কাজে সরকারকে সমর্থন, অন্যায় হলে ছাড় নয়: ডা. শফিকুর আবারও সিটি-রিয়াল দ্বৈরথ, চেলসি লড়বে পিএসজির বিপক্ষে বর্জ্য সংগ্রহে ১০০ টাকার বেশি নিলে ঠিকাদারের অনুমোদন বাতিল: আবদুস সালাম প্রধানমন্ত্রী তারেক রাহমান শিশুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ইউনূসের কিচেন কেবিনেটে কি হতো? যা বললেন সাখাওয়াত ২২৮ তালেবান যোদ্ধা নিহতের দাবি পাকিস্তানের, আহত ৩ শতাধিক পাকিস্তানকে মোকাবিলায় ‘সুইসাইড স্কোয়াড’ গঠন করছে আফগানিস্তান

বিশ্বনেতা হিসেবে ইনস্টাগ্রামে ১শ’ মিলিয়ন ফলোয়ার নরেন্দ্র মোদির

আন্তর্জাতিক ডেস্ক    ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩০ পি.এম.
ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ১০ কোটি (১০০ মিলিয়ন) অনুসারীর মাইলফলক স্পর্শ করেছেন এবং বিশ্বের প্রথম কোনো রাজনৈতিক নেতা হিসেবে এই উচ্চতায় পৌঁছেছেন। ২০১৪ সালে ইনস্টাগ্রামে যোগ দেওয়ার এক দশক পর তিনি এই অনন্য রেকর্ড গড়েন।

পরিসংখ্যান অনুযায়ী, মোদির অনুসারী সংখ্যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিগুণেরও বেশি। বর্তমানে ট্রাম্পের অনুসারী সংখ্যা ৪ কোটি ৩২ লাখ। অন্যান্য বিশ্বনেতাদের মধ্যে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর ১ কোটি ৫০ লাখ, ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভার ১ কোটি ৪৪ লাখ, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ১ কোটি ১৬ লাখ এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিল ৬৪ লাখ অনুসারী রয়েছে।

বিশেষ বিষয় হলো, মোদির পরবর্তী পাঁচজন শীর্ষ নেতার সম্মিলিত অনুসারী সংখ্যাও তার একক অনুসারীর চেয়ে কম।

ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও মোদির ডিজিটাল প্রভাব স্পষ্ট। তালিকার দ্বিতীয় স্থানে থাকা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ১ কোটি ৬১ লাখ এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর প্রায় ১ কোটি ২৬ লাখ অনুসারী রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, দেশের অন্যান্য নেতাদের তুলনায় মোদির বিশাল ব্যবধান তার ডিজিটাল উপস্থিতির প্রভাবকে প্রমাণ করে।

২০১৪ সাল থেকে মোদি দাপ্তরিক কর্মকাণ্ড, বিদেশ সফর, জনসম্পৃক্ত কার্যক্রম এবং ব্যক্তিগত মুহূর্তগুলো ইনস্টাগ্রামে নিয়মিত শেয়ার করে আসছেন। তরুণ প্রজন্মের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনে এই প্ল্যাটফর্ম তার জন্য একটি শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে। প্রথাগত প্রচারমাধ্যমের বাইরে সরাসরি জনগণের কাছে পৌঁছানোর এই কৌশল বিশ্ব রাজনীতিতে ডিজিটাল যোগাযোগের নতুন ধারা তৈরি করেছে।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ব সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক আফগানিস্তান: খাজা আসিফ
বিশ্ব সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক আফগানিস্তান: খাজা আসিফ
আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা নিহত
আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা নিহত
গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ৫ পুলিশ সদস্য নিহত
গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ৫ পুলিশ সদস্য নিহত