• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ৫ পুলিশ সদস্য নিহত

   ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০২ পি.এম.
ছবি: সংগৃহীত

গাজা উপত্যকার মধ্য ও দক্ষিণাঞ্চলে শুক্রবার ভোরে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত পাঁচজন ফিলিস্তিনি পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন। হামলা দুটি পৃথক স্থানে সংঘটিত হয়েছে—মধ্য গাজার বুরেজ শরণার্থী শিবির এবং দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায়।

খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সের সূত্রে জানা গেছে, আল-মাওয়াসি এলাকার আল-মাসলাখ মোড়ে একটি পুলিশ চেকপয়েন্টে হামলার পর তিনজন নিহত এবং কয়েকজন আহতকে হাসপাতালে আনা হয়েছে। চিকিৎসকেরা জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। উল্লেখযোগ্য, এই এলাকা ইসরায়েলি সামরিক নিয়ন্ত্রণের বাইরে ছিল।

অন্যদিকে, মধ্য গাজার বুরেজ শরণার্থী শিবিরের প্রবেশমুখে অবস্থিত পুলিশ পোস্টেও একই ধরনের ড্রোন হামলায় আরও দুই পুলিশ সদস্য নিহত হন এবং কয়েকজন আহত হয়েছেন।

হামাস এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, ইসরায়েল ১০ অক্টোবর থেকে প্রায় প্রতিদিন তথাকথিত যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। হামাস মুখপাত্র হাজেম কাসেম এক বিবৃতিতে বলেন, “এই ক্রমবর্ধমান মৃত্যু ইসরায়েলের মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার প্রতি চরম অবজ্ঞা এবং শান্তি পরিষদের ভূমিকাকে অস্বীকার করারই প্রতিফলন।”

তিনি আরও বলেন, যুদ্ধের ধরন বা পদ্ধতিতে কিছুটা পরিবর্তন আসলেও ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে তার ধ্বংসাত্মক অভিযান চালিয়ে যাচ্ছে। আশ্বাস প্রদানকারী রাষ্ট্রগুলো যুদ্ধ বন্ধের যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা বাস্তবে কার্যকর হয়নি।

সূত্র: আল জাজিরা

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের