• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
১৫ দিনেই লক্ষ্যের পথে সরকার: মির্জা ফখরুল খুলনায় যুবদল নেতা খান মুরাদকে কুপিয়ে হত্যা ভালো কাজে সরকারকে সমর্থন, অন্যায় হলে ছাড় নয়: ডা. শফিকুর আবারও সিটি-রিয়াল দ্বৈরথ, চেলসি লড়বে পিএসজির বিপক্ষে বর্জ্য সংগ্রহে ১০০ টাকার বেশি নিলে ঠিকাদারের অনুমোদন বাতিল: আবদুস সালাম প্রধানমন্ত্রী তারেক রাহমান শিশুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ইউনূসের কিচেন কেবিনেটে কি হতো? যা বললেন সাখাওয়াত ২২৮ তালেবান যোদ্ধা নিহতের দাবি পাকিস্তানের, আহত ৩ শতাধিক পাকিস্তানকে মোকাবিলায় ‘সুইসাইড স্কোয়াড’ গঠন করছে আফগানিস্তান

কর্মসংস্থান বাড়ানো সরকারের অগ্রাধিকার: অর্থমন্ত্রী

চট্টগ্রাম প্রতিনিধি    ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩২ পি.এম.
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি

দেশে কর্মসংস্থান বাড়ানো সরকারের অগ্রাধিকার বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিনিয়োগ না হলে কর্মসংস্থান হবে না, এজন্য দেশি বিদেশি বিনিয়োগে সরকার জোর দিচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান আসছে বাজেটের অগ্রাধিকার।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে চট্টগ্রামের পতেঙ্গায় হাসপাতালের জন্য জায়গা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

অর্থমন্ত্রী বলেন, দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে, এর মাধ্যমে বিনিয়োগ বাড়াতে হবে।

এদিন নগরীর মুসলিমাবাদ এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর অধিগ্রহণকৃত জমি পরিদর্শন করেন তিনি। পরে পতেঙ্গায় একটি সরকারি হাসপাতাল নির্মাণে অধিগ্রহণকৃত ১৪.২১৯০ একর এবং ২.৭  একর জমি সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে চট্টগ্রাম নৌ অঞ্চল কমান্ডার রিয়ার এডমিরাল মো. মঈনুল হাসান মন্ত্রীকে জমির অবস্থান ও অবকাঠামোগত সুবিধা এবং ভবিষ্যৎ উন্নয়ন সম্ভাবনা সম্পর্কে অবহিত করেন। এ সময় অধিনায়ক বানৌজা উল্কা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), জেলা প্রশাসক কার্যালয় এবং সংশ্লিষ্ট ভূমি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৩০ লাখ টাকার কলাবাগান কেটে সাবাড়, খালুর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
৩০ লাখ টাকার কলাবাগান কেটে সাবাড়, খালুর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
নাগরপুরে উদ্বোধন হলো ‘স্বপ্ন’
নাগরপুরে উদ্বোধন হলো ‘স্বপ্ন’
অটোবাইকের চাকা খুলে প্রাণ গেলো ১ জনের, আহত ২
পাবনা অটোবাইকের চাকা খুলে প্রাণ গেলো ১ জনের, আহত ২