• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাবনা

অটোবাইকের চাকা খুলে প্রাণ গেলো ১ জনের, আহত ২

পাবনা প্রতিনিধি    ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৭ পি.এম.
সাঁথিয়া থানা, পাবনা। ছবি: ভিওডি বাংলা

পাবনার সাঁথিয়ায় অটোবাইকের চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে চালক লিয়াকত আলী মন্ডল হেদাই (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল নয়টার দিকে সাঁথিয়া-মাধপুর আঞ্চলিক সড়কের চক নন্দনপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিয়াকত উপজেলার নন্দনপুর ইউনিয়নের উত্তর শোলাবাড়ীয়া গ্রামের মৃত সিরাজুল আলী মন্ডলের ছেলে।

পারিবারিক সূত্র জানায়, মাধপুর-সাঁথিয়া সড়কের বোয়াইলমারী বাজার থেকে যাত্রী নিয়ে সাঁথিয়ায় যাচ্ছিলেন অটোবাইক চালক লিয়াকত। পথিমধ্যে চকনন্দনপুর পৌঁছালে সামনের চাকা খুলে অটোবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চালক লিয়াকতের মাথায় চাপা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার গাড়িতে থাকা দু’জন যাত্রী আহত হলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ দূর্ঘনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।’

ভিওডি বাংলা/এম এস রহমান/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাড়া পেলেন কুমিল্লার সেই বিএনপি নেতা
ছাড়া পেলেন কুমিল্লার সেই বিএনপি নেতা
ময়মনসিংহে সড়কে ঝরল ৩ প্রাণ
ময়মনসিংহে সড়কে ঝরল ৩ প্রাণ
মুন্সীগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার