• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
১৫ দিনেই লক্ষ্যের পথে সরকার: মির্জা ফখরুল খুলনায় যুবদল নেতা খান মুরাদকে কুপিয়ে হত্যা ভালো কাজে সরকারকে সমর্থন, অন্যায় হলে ছাড় নয়: ডা. শফিকুর আবারও সিটি-রিয়াল দ্বৈরথ, চেলসি লড়বে পিএসজির বিপক্ষে বর্জ্য সংগ্রহে ১০০ টাকার বেশি নিলে ঠিকাদারের অনুমোদন বাতিল: আবদুস সালাম প্রধানমন্ত্রী তারেক রাহমান শিশুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ইউনূসের কিচেন কেবিনেটে কি হতো? যা বললেন সাখাওয়াত ২২৮ তালেবান যোদ্ধা নিহতের দাবি পাকিস্তানের, আহত ৩ শতাধিক পাকিস্তানকে মোকাবিলায় ‘সুইসাইড স্কোয়াড’ গঠন করছে আফগানিস্তান

৩০ লাখ টাকার কলাবাগান কেটে সাবাড়, খালুর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

টাঙ্গাইলের মধুপুরে কলা ও আনারসের ব্যবসাকে কেন্দ্র করে আপন খালুর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন প্রবাস ফেরত এক যুবক। ক্ষোভ ও হতাশা থেকে তিনি আত্মহত্যার চেষ্টাও করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী।

অভিযোগ অনুযায়ী, মধুপুর উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা খন্দকার হাবিজুর রহমানের আহ্বানে তার ভাগিনা, একই উপজেলার বোয়ালী গ্রামের প্রবাস ফেরত যুবক খন্দকার রকিবুল ইসলাম জিন্নাহ দেশে ফিরে যৌথভাবে কলা ও আনারসের ব্যবসা শুরু করেন।

ভুক্তভোগী জিন্নাহ জানান, ২০২০ সালে তার খালা তাকে জানান যে, খালু অসুস্থ এবং ব্যবসার জন্য পুঁজির প্রয়োজন। খালু-খালার কথায় বিশ্বাস করে তিনি সিঙ্গাপুর প্রবাস জীবন থেকে উপার্জিত অর্থ এনে ধাপে ধাপে মোট ৬৪ লাখ টাকা বিনিয়োগ করেন। পরে দেশে ফিরে নিজেই ব্যবসা তদারকি করতে শুরু করেন।

তিনি বলেন, প্রথমদিকে সবকিছু ঠিকঠাক চললেও পরে আমাদের মধ্যে বিরোধ দেখা দেয়। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে শালিশ হয়, এমনকি মধুপুর থানায় অভিযোগও দেওয়া হয়।

জিন্নাহর দাবি, শোলাকুড়ি ইউনিয়নের জয়নাগাছা গ্রামে ২৫ বিঘা জমির ওপর তার গড়ে তোলা কলা বাগানে প্রায় ৫ হাজার কলাগাছ ছিল, যার বাজারমূল্য আনুমানিক ৩০ লাখ টাকা। সম্প্রতি বিক্রির উপযোগী সময় ঘনিয়ে এলে গত বৃহস্পতিবার সকাল নয়টায় তার খালু খন্দকার হাফিজুর রহমানের নির্দেশে গাছগুলো কেটে সাবাড় করা হয়।

বাগানের ম্যানেজার ও স্থানীয় নারী শ্রমিকরা জানান, সকালে গিয়ে তারা দেখেন কলার গাছ, মুছা ও ছড়ি কেটে ফেলা হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা।

তবে অভিযোগ অস্বীকার করে খন্দকার হাফিজুর রহমান বলেন, আমাদের ব্যবসা নিয়ে বিরোধ চলছে। বিষয়টি দেনদরবার ও সালিশের মাধ্যমে সমাধানের চেষ্টা হচ্ছে। কলা কেটে ফেলার অভিযোগ সঠিক নয়।

এদিকে ভুক্তভোগী জিন্নাহ আরও জানান, মধুপুর থানার ওসি ইমরান স্যারের উপস্থিতিতে এক দফা সালিশে ১০ লাখ টাকা নির্ধারণ করা হয়। পরে জয়নাগাছা গ্রামের মাতব্বররা বসে সেই পরিমাণ ১২ লাখ টাকায় উন্নীত করেন। তিনি সেই অতিরিক্ত ২ লাখ টাকাও মেনে নেন।

জুরি বোর্ড ২০০৪ সালের দলিলের ভিত্তিতে ১২ লাখ টাকা খালুকে দেওয়ার নির্দেশ দেয়। এর আগে ওসির উপস্থিতিতে আমি এক লাখ টাকা পরিশোধ করেছিলাম। পরে সালিশি বোর্ড সেই টাকা সমন্বয় করে আরও ১১ লাখ টাকা দিতে বলে।

তিনি দাবি করেন, এত টাকা বিনিয়োগ ও ক্ষতির পর এখন তিনি দিশেহারা। আর্থিক ও মানসিক চাপে আত্মহত্যার চেষ্টা করেছেন বলেও জানান তিনি। বর্তমানে তিনি প্রশাসনের হস্তক্ষেপ ও প্রধানমন্ত্রীর কাছে ন্যায়বিচার দাবি করছেন।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় সচেতন মহল দ্রুত সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

এই বিষয়ে অভিযুক্ত মাতব্বর বা সালিশি পক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনও পাওয়া যায়নি।

ভিওডি বাংলা/মোঃ লিটন সরকার/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাগরপুরে উদ্বোধন হলো ‘স্বপ্ন’
নাগরপুরে উদ্বোধন হলো ‘স্বপ্ন’
অটোবাইকের চাকা খুলে প্রাণ গেলো ১ জনের, আহত ২
পাবনা অটোবাইকের চাকা খুলে প্রাণ গেলো ১ জনের, আহত ২
ভালো কাজে সরকারকে সমর্থন, অন্যায় হলে ছাড় নয়: ডা. শফিকুর
ভালো কাজে সরকারকে সমর্থন, অন্যায় হলে ছাড় নয়: ডা. শফিকুর